বিকিনি পরা ছবি দিয়ে বিপাকে সেই অধ্যাপিকা, ৯৯ কোটি টাকা ক্ষতিপূরণ! আদালতের দ্বারস্থ হলেন তিনি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেবলমাত্র বিকিনি পরার দায়ে চাকরি গিয়েছে কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকার। এমনই অভিযোগ করেছিলেন কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন অধ্যাপিকার। তাঁর দাবি, তিনি বিকিনি পরে একাধিক ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে।

আরও পড়ুনঃ রেকর্ড গড়ে অষ্টম বার মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের, উপমুখ্যমন্ত্রী তেজস্বী

জানা গিয়েছে, স্নাতক স্তরের প্রথম বর্ষের এক পড়ুয়ার বাবা অভিযোগের ভিত্তিতেই ইংরাজি বিভাগের ওই অধ্যাপিকার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে। আর এবার বিশ্ববিদ্যালয়ের মুখ পোড়ানো হয়েছে বলে তাঁর কাছ থেকে ৯৯ কোটি টাকা ক্ষতিপূরণ হিসাবে দাবি করা হয়েছিল বলেও জানালেন ওই অধ্যাপিকা।

আর এবার কলকাতা হাইকোর্টে ওই বিশ্ববিদ্যালয়ের নামে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন অধ্যাপিকা। অভিযোগ, অধ্যাপিকা বিকিনি পরে যে সব ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে, সেই ছবিগুলিতে সংশ্লিষ্ট ব্যক্তির ছেলে অনেক ক্ষণ ধরে দেখছিল। মায়ের চোখে পড়ে যায়।

তারপরেই অধ্যাপিকার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষের কাছে নালিশ জানান তারা। এই ঘটনায় অক্টোবর মাসে চাকরি ছেড়ে দেন ওই অধ্যাপিকা। প্রসঙ্গত, তিনি নিজেও সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনী। তিনি জানিয়েছেন, চলতি বছরের মার্চ মাসে ফের বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে নোটিস পাঠানো হয়।

বিকিনি পরা ছবি দিয়ে বিপাকে সেই অধ্যাপিকা, ৯৯ কোটি টাকা ক্ষতিপূরণ! আদালতের দ্বারস্থ হলেন তিনি

সেখানে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অবমাননা করার ক্ষতিপূরণ হিসাবে তাঁকে ৯৯ কোটি টাকা জরিমানা দিতে হবে। সব মিলিয়ে আর্থিক ও মানসিক ভাবে খুব ভেঙে পড়েছেন ঐ অধ্যাপিকা ও তাঁর পরিবার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর