IPL2022: ভিভো নয়, চলতি বছর আইপিএলের টাইটেল স্পনসর টাটা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছর থেকে বদলে যাচ্ছে আইপিএলে টাইটেল স্পনসর। চাইনিজ মোবাইল কোম্পানি ভিভো নয়, ২০২২ সাল থেকেই টাইটেল স্পনসর হতে চলেছে টাটা। মঙ্গলবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল সংবাদসংস্থা এএনআইকে এ খবর সুনিশ্চিত করেছেন। 

আরও পড়ুনঃ IPL-এর বড় খবর, KKR- এর অধিনায়ক শ্রেয়স আইয়ার

তিনি জানিয়েছেন, হ্যাঁ আমরা আইপিএলের পরবর্তী টাইটেল স্পনসর হিসাবে টাটাকে চাইছি। কারণ, ভিভোর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরেই টাটাকে টাইটেল স্পনসর হিসাবে চাইছেন তাঁরা। ভিভোর সঙ্গে এখনও দুই বছরের চুক্তি বাকি থাকলেও টাটাকেই বেছে নিচ্ছে বোর্ড।

২০১৮ সালে ৪৪০ কোটি টাকার বিনিময়ে চুক্তি হয়েছিল দুই পক্ষের। ২০২৩ অবধি সেই চুক্তি ছিল। ২০২০ সালে ভারত এবং চিনের  সম্পর্কের অবনতির কারণে ভিভোর সঙ্গে সেই বছর চুক্তি বাতিল হয়েছিল। কিন্তু ২০২১ সালে ফিরে আসে চাইনিজ কোম্পানি। কিন্তু ২০২২ সালে একেবারে ঘরোয়া দেশী কোম্পানিকে বেছে নিচ্ছে বিসিসিআই

ভিভো নয়, আইপিএলের টাইটেল স্পনসর টাটা 

ভিভো নয়, আইপিএলের টাইটেল স্পনসর টাটা 
ভিভো নয়, আইপিএলের টাইটেল স্পনসর টাটা 

এদিনের বৈঠকে সঞ্জীব গোয়েঙ্কার দুটি দল লখনউ এবং আহমেদাবাদের দুটি দলকেই আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দিয়েছে বিসিসিআই। দুটি দলকেই খেলোয়াড় কেনার জন্য সময় বরাদ্দ করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত