করোনা আক্রান্ত তাপস রায়, করোনার থাবা পুরসভাতেও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা আক্রান্ত তাপস রায়। ফিরহাদ হাকিমের মেয়র শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। দিনকয়েক ধরেই করোনার উপসর্গ দেখা দিয়েছিল বিধায়কের শরীরে। পরীক্ষা করানোর পর রিপোর্ট পজিটিভ আসে।

আরও পড়ুনঃ বাড়ছে ওমিক্রনের সংখ্যা, স্কুল-কলেজ নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

তবে কিছুদিন আগেই ফিরহাদ হাকিমের মেয়র শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায় । তাই ওই দিনের অনুষ্ঠানে আরও কয়েক জনের পজিটিভ হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। করোনা আক্রান্ত হয়েছেন ৪ নম্বর বরোর চেয়ারম্যান সাধনা বসু। এই মুহুর্তে বাঙ্গুর হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। কলকাতায় যেভাবে করোনা বাড়ছে তাতে স্বাভাবিক ভাবেই উদ্বিগ্নতা আরও বাড়ছে।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “প্রয়োজনে ৫০% ওয়ার্ক লোককে ফ্রম হোম করাতে হবে। ৩ জানুয়ারি থেকে কোভিড বিধি পর্যালোচনা করতে হবে। প্রয়োজনে ৩ জানুয়ারি থেকে কলকাতায় ওয়ার্ড ভিত্তিক কনটেনমেন্ট জোন ঘোষণা করা হোক। করোনা বাড়ছে, ওমিক্রন বেশি করে ছড়াচ্ছে। যাবতীয় সতর্কতা মানতে হবে, কোভিড বিধি পালন করতে হবে।’’

করোনা আক্রান্ত তাপস রায়, আক্রান্ত বরো চেয়ারম্যান 

করোনা আক্রান্ত তাপস রায়, আক্রান্ত বরো চেয়ারম্যান 
করোনা আক্রান্ত তাপস রায়, আক্রান্ত বরো চেয়ারম্যান 

দীর্ঘ দেড় বছর পর চলতি বছরের নভেম্বর মাস থেকে খুলে গেছে রাজ্যের স্কুল কলেজ গুলি। তবে সেখানেও করোনা বিধি মেনে চলছে পঠনপাঠন। তবে নবম থেকে দ্বাদশ শ্রেনীর ক্লাস চালু হয়েছে এখন। আগামী বছরের শুরু থেকে সমস্ত ক্লাসের পঠনপাঠন চালু করার পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু বাড়তে থাকা ওমিক্রন সেই সম্ভাবনা কমিয়ে দিয়েছে। তাই শিক্ষাসচিবকে বিষয়টি পর্যালোচনা করার নির্দেশ দলেন মুখ্যমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত