Tapan Kandu Murder: খুনের মামলা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, তপন কান্দুর ছেলে প্রাণনাশের হুমকি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের। তপন কান্দুর ছেলের দাবি ঘটনার অন্যতম অভিযুক্ত ভীম তিওয়ারি। গতকাল রাস্তা আটকে প্রাণোনাশের হুমকি দেওয়া হয়। এমনকি খুনের মামলা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে বলেও দাবী করে ওই ব্যক্তি। ভীম তিওয়ারির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নিহত তপন কান্দুর ছেলে।

আরও পড়ুনঃ ২ কোটি টাকার ছবি কিনতে রানাকে বাধ্য করানো হয়েছিল, খরচ হয়েছিল সোনিয়ার চিকিৎসার জন্য

উল্লেখ্য, ১৩ মার্চ খুন হন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। কলকাতা হাই কোর্টের নির্দেশে তপন কান্দুর খুনের তদন্তভার সিবিআইয়ের ওপর বর্তায়। এরপর ঘটনা একাধিক দিন পেরিয়ে যাওয়ার পর ফের চাঞ্চল্যকর অভিযোগ। তপন কান্দুর ছেলে জানিয়েছেন, গতকাল সকাল বেলা রাস্তাতেই তাকে খুনের হুমকি দেয় ভীম তিওয়ারি। ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। এর আগে তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু স্বামীর খুনের ঘটনায় একাধিক জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। তার মধ্যে অন্যতম ছিল ভীম তিওয়ারি। এবার ছেলেও অভিযোগ আনল।

তপন কান্দু হত্যাকাণ্ডে সিআইডি তদন্ত শুরু করল, ঝালদায় পৌঁছল বিশেষ টিম - CID  starts investigation on Tapan Kandu Murder case at jhalda, Bangla News

খুনের তদন্তে নেমে বেশ কিছু তথ্য উঠে এল কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। সিবিআই সূত্রে খবর, তপন কান্দুকে খুনের জন্য বাংলাদেশ থেকে আনা হয়েছিল শার্প শ্যুটার। তাকে ভাড়া করছিল সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া কলেবর সিং।

সিবিআই সূত্রে খবর, ওই দিন ঘটনাস্থলে তিন রাউন্ড গুলি চালানো হয়। ঘটনার পর মাটিতে লুটিয়ে পড়ে তপন কান্দুর নিথর দেহ। তিন রাউন্ড গুলির পর সোজা ঝাড়খণ্ড। কলেবরের বাইকের পিছনে ছিল শার্প শ্যুটার। সিসিটিভি ফুটেজেও তাঁর উপস্থিতি ধরা পড়েছে। সিবিআই আধিকারিকরা কলেবরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে ১ লক্ষ টাকা দিয়ে শার্প শ্যুটারকে ভাড়া করা হয়েছিল। ঝাড়খণ্ড থেকে অস্ত্র আনা হয়েছিল।

খুনের মামলা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, তপন কান্দুর ছেলেকে খুনের হুমকি 

খুনের মামলা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, তপন কান্দুর ছেলেকে খুনের হুমকি 
খুনের মামলা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, তপন কান্দুর ছেলেকে খুনের হুমকি 

পাশাপাশি তপন কান্দুর খুনে গতকালই ঝালদার অস্থায়ী ক্যাম্পে হাজির হন ঝালদার আইসি সঞ্জীব ঘোষ। হাইকোর্টের তোলা বেশ কয়েকটি প্রশ্নকে সামনে রেখেই তাঁকে জিজ্ঞাবাদ করে সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল, প্রশাসনিক আধিকারিক হয়ে তিনি কীভাবে জনপ্রতিনিধিকে দলবদলে উৎসাহ দিতে পারেন?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর