২ কোটি টাকার ছবি কিনতে রানাকে বাধ্য করানো হয়েছিল, খরচ হয়েছিল সোনিয়ার চিকিৎসার জন্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার গান্ধী পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন ইয়েস ব্যাঙ্কের সহ-প্রতিষ্টাতা রানা কপূর। তাঁর অভিযোগ, মকবুল ফিদা হুসেনের ২ কোটি টাকার ছবি কিনতে রানাকে বাধ্য করানো হয়েছিল। ছবির বিক্রির সেই টাকা নিউ ইয়র্কে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর চিকিৎসায় ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ তুলেছেন তিনি।

আরও পড়ুনঃ SSC: ভুয়ো নিয়োগ বাতিল, নতুন করে নিয়োগ শুরু রাজ্যে

আর্থিক তছরুপ মামলায় রানার বিরুদ্ধে তদন্ত করছে ইডি। সেই মামলার চার্জশিটে ইডির তরফে এই তথ্য পেশ করা হয়েছে। চার্জশিটটি কেন্দ্রিয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে জমা দেওয়া হয়েছে। অভিযোগ, এবিষয়ে মধ্যস্থিতাকারী হিসাবে ছিলেন প্রাক্তন মন্ত্রী মুরলী দেওরা। তিনিই তাঁকে ছবিটি কেনার জন্য জোর করেছিলেন। এক নৈশভোজে জানান ছবি না কিনলে গান্ধী পরিবারের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে না।এর ফলে পদ্মভূষণ আটকে যেতে পারে বলেও রানাকে জানান প্রাক্তন মন্ত্রী।

Yes man: The rise and fall of Rana Kapoor- The New Indian Express

অভিযোগ, তদন্তকারী বিভাগকে রানা জানিয়েছেন, ওই ছবির বিনিময়ে ২ কোটি টাকা গান্ধী পরিবারকে দিয়েছিলেন তিনি।  ওই টাকা সোনিয়া গান্ধীর চিকিৎসার জন্য ব্যবহার করা হয়েছে বলেও পরে তাঁকে মুরলী দেওরার ছেলে মিলিন্দ দেওরা জানান। এমনকি অভিযোগ তুলেছেন সোনিয়া গান্ধীর সর্বদা ঘনিষ্ট আহমেদ প্যাটেলের বিরুদ্ধেও।

২ কোটি টাকার ছবি কিনতে রানাকে বাধ্য করানো হয়েছিল, ইডির রিপোর্ট ঘিরে চাঞ্চল্য 

২ কোটি টাকার ছবি কিনতে রানাকে বাধ্য করানো হয়েছিল, ইডির রিপোর্ট ঘিরে চাঞ্চল্য 
২ কোটি টাকার ছবি কিনতে রানাকে বাধ্য করানো হয়েছিল, ইডির রিপোর্ট ঘিরে চাঞ্চল্য 

২০২০ এর মার্চ মাস থেকেই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন রানা। ইডিকে দেওয়া বক্তব্যে রানা জানিয়েছেন, ওই ছবি কেনার বিষয়ে একেবারে আগ্রহ ছিল না তাঁর। জোর করে সেটা করা হয়েছিল। এমনকি মুরলী দেওরার ছেলে মিলিন্দ দেওরা তাঁর বাড়িতে হাজির হন বলেও জানান তিনি। চাপের মুখে পড়ে প্রিয়াঙ্কা গান্ধীর দফতরে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছিল। সেখানেই এইচএসবিসি ব্যাঙ্কে নিজের অ্যাকাউন্ট থএকে ২ কোটি টাকার চেক দিয়ে তিনি ছবিটি কেনেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর