উত্তরপ্রদেশে ডিএ সহ পেনশন এবং একাধিক ক্ষেত্রে বঞ্চিত সরকারী কর্মচারীরা। কর্মচারী শিক্ষক সংযুক্ত মোর্চার দীর্ঘদিনের দাবি, পুরনো পেনশন প্রকল্প চালু, জনপরিষেবায় বেসরকারিকরণ ও ঠিকাকর্মীদের নিয়োগ বন্ধ করে বেতন কমিশনের সুপারিশ অবিলম্বে কার্যকর করতে হবে। কেন্দ্রীয় হারে ডিএ বাড়ানোর অভিযোগ করেছে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। রাজ্য সড়ক পরিবহণ কর্মীদের অভিযোগ গত পাঁচ বছর ধরে বেতন বাড়ানো হয়নি।
প্রেমিকার বাবাকে ফাঁসাতেই মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। পুলিশি জেরায় এমনই এক চঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনল এক কিশোর। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই কিশোরের নাম আমিন। ঘটনার তদন্তে নেমে কিশোরকে গ্রেফতার করে উত্তর প্রদেশের পুলিশ! আর তারপরেই সে নিজের দোষ স্বীকার করে নিয়েছে।
বর্ষীয়ান নেতা মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বহু প্রবীণ ব্যক্তি।
২০২১ সালে এই শহরের ১১টি ধর্ষণের ঘটনার রিপোর্ট করা হয়। ২০১৯ সালে ১৪টি। ২০২১ সালে এই শহরে ধর্ষণের প্রচেষ্টার একটিও রিপোর্ট হয়নি। অন্যদিকে খুন বা খুনের চেষ্টার মতো অপরাধও কলকাতায় বেশ কম।