Yogi Adityanath: যোগীর শিরচ্ছেদ করলে ২ কোটি পুরষ্কার! ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় উত্তরপ্রদেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শিরচ্ছেদ করার জন্য বিপুল পরিমাণ অর্থ পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে। এই পুরস্কার মূল্যের পরিমাণ ২ কোটি টাকা। একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ, গ্রেফতার হতে পারেন ইমরান

আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পোস্টটি মোরাদাবাদ পুলিসের একটি জাল পেজ থেকে করা হয়েছে বলেই খবর। আরএসএস-এর সঙ্গে যুক্ত মহিলা কর্মী আয়ুশি মহেশ্বরী টুইটারে মোরাদাবাদ পুলিসকে ট্যাগ করেছেন। এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও করেছেন তিনি। এর পরে, মোরাদাবাদ পুলিসের ঘটনার কথা জানতে পারে এবং মোরাদাবাদ পুলিস টুইট করে সাইবার সেলকে তদন্তের কথা বলে।

যোগীর শিরচ্ছেদ করলে ২ কোটি পুরষ্কার! ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় উত্তরপ্রদেশ

সাইবার সেলও তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে শুরু করে।প্রসঙ্গত, আত্মপ্রকাশ পণ্ডিত নামে ফেসবুক আইডির কভার পিকচারে মোরাদাবাদ জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার সিংয়ের ছবি রাখা হয়। একই সঙ্গে আরও একটি পোস্টে পাকিস্তানের পতাকাও দেখা গিয়েছে।

যোগীর শিরচ্ছেদ করলে ২ কোটি পুরষ্কার! ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় উত্তরপ্রদেশ
যোগীর শিরচ্ছেদ করলে ২ কোটি পুরষ্কার! ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় উত্তরপ্রদেশ

আদিত্যনাথের ছবির পাশাপাশি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের একটি ছবিও পোস্টে করা হয়েছে প্রোফাইল থেকে। আর সেই পোস্টে যোগী আদিত্যনাথের শিরশ্ছেদ করার জন্য দুই কোটি টাকা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়। পোস্টে লেখা হয়েছে, মাথা কেটে ফেললে নগদ দুই কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।

যোগীর শিরচ্ছেদ করলে ২ কোটি পুরষ্কার! ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় উত্তরপ্রদেশ

যোগীর শিরচ্ছেদ করলে ২ কোটি পুরষ্কার! ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় উত্তরপ্রদেশ

এর পাশাপাশি আত্মপ্রকাশ পণ্ডিত নামে ওই যুবক যিনি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছেন, তিনি পুলিসের কাছে পৌঁছে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করেছেন বলে জানিয়েছেন। তিনি এই ঘটনার তদন্ত দাবি করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত