BJP শাসিত রাজ্যেও DA থেকে বঞ্চিত সরকারী কর্মীরা, এবার উত্তরপ্রদেশে আন্দোলনের ডাক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিজেপি শাসিত রাজ্যেও ডিএ থেকে বঞ্চিত সরকারী কর্মচারীরা। এবার উত্তরপ্রদেশে আন্দোলনের ডাক দিল তাঁরা। একাধিক দাবি নিয়ে আগামী ১৮ মে থেকে আন্দোলনে নামতে চলেছে তাঁরা। প্রায় ১০ লক্ষেরও বেশি শ্রমিক এই আন্দোলনে সামিল হতে চলেছেন। সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন কর্মচারীরা।

আরও পড়ুন: TET: ফের প্রকাশ্যে নয়া তথ্য! ২০১৪-ই নয়, বেআইনি নিয়োগ হয়েছে ২০১২-র প্রাথমিকের টেটেও

জানা গিয়েছে, উত্তরপ্রদেশে ডিএ সহ পেনশন এবং একাধিক ক্ষেত্রে বঞ্চিত সরকারী কর্মচারীরা। কর্মচারী শিক্ষক সংযুক্ত মোর্চার দীর্ঘদিনের দাবি, পুরনো পেনশন প্রকল্প চালু, জনপরিষেবায় বেসরকারিকরণ ও ঠিকাকর্মীদের নিয়োগ বন্ধ করে বেতন কমিশনের সুপারিশ অবিলম্বে কার্যকর করতে হবে। কেন্দ্রীয় হারে ডিএ বাড়ানোর অভিযোগ করেছে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। রাজ্য সড়ক পরিবহণ কর্মীদের অভিযোগ গত পাঁচ বছর ধরে বেতন বাড়ানো হয়নি। এই সমস্ত দাবি জানিয়েই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন কর্মচারী শিক্ষক সংযুক্ত মোর্চার সাধারণ সম্পাদক শশী মিশ্র।

BJP শাসিত রাজ্যেও DA থেকে বঞ্চিত সরকারী কর্মীরা, আগামী ১৮ মে থেকে আন্দোলন যোগীরাজ্যে
BJP শাসিত রাজ্যেও DA থেকে বঞ্চিত সরকারী কর্মীরা, আগামী ১৮ মে থেকে আন্দোলন যোগীরাজ্যে

গত বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বার ক্ষমতায় আসে বিজেপি। সরকারি সংগঠনের তরফে অভিযোগ, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে উন্নয়নমূলক রাষ্ট্র গঠনের ভূমিকা পরিত্যাগ করে শ্রমিক ও কর্মচারী বিরোধী অবস্থান নিয়েছে। যার ফলে কাজে বেতন কমেছে এবং কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। সমস্ত দাবিতে আগামী ১৮ মে থেকে প্রায় ১০ লক্ষেরও বেশি কর্মচারী আন্দোলনে সামিল হবেন।

BJP শাসিত রাজ্যেও DA থেকে বঞ্চিত সরকারী কর্মীরা, আগামী ১৮ মে থেকে আন্দোলন যোগীরাজ্যে

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিগত কয়েক মাস ধরে ডিএ আন্দোলন করছে সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি জানিয়েছে তাঁরা। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির বহু নেতা শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন। ছুঁড়ে দিয়েছেন কটাক্ষ। এবার খোদ বিজেপি শাসিত রাজ্যেই ডিএ নিয়ে আন্দোলনে নামতে চলেছে কর্মীরা। এই অবস্থান বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

BJP শাসিত রাজ্যেও DA থেকে বঞ্চিত সরকারী কর্মীরা, আগামী ১৮ মে থেকে আন্দোলন যোগীরাজ্যে

BJP শাসিত রাজ্যেও DA থেকে বঞ্চিত সরকারী কর্মীরা, আগামী ১৮ মে থেকে আন্দোলন যোগীরাজ্যে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন