নজরবন্দি ব্যুরো: কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দেওয়া হয়। ফলে তাঁর কেরল সফর ঘিরে উদ্বেগ দেখা দিয়েছিল। এবার খুনের হুমকি দেওয়া হল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। অভিযুক্তের পরিচয় এখনও জানা যায়নি। অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: Alia Bhat: হাত ফসকে মেয়ের ছবি শেয়ার করে ফেললেন আলিয়া, ডিলিট করার আগেই ছোট্ট রাহার ছবি ভাইরাল!



সূত্রে খবর, গত শনিবার রাতে উত্তরপ্রদেশ সরকারের চালু করা ‘ডায়াল ১১২’ নম্বরে যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে একটি বার্তা আসে। মেসেজে লেখা ছিল, ‘শিগগির মুখ্যমন্ত্রী যোগীকে খুন করব।’ এই হুমকি বার্তার পর নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন। বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁকে শনাক্তকরণের চেষ্টা চলছে।

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, বাড়ানো হল যোগীর নিরাপত্তা
তবে এই প্রথম নয়, এর আগে গত সপ্তাহে যোগী আদিত্যনাথের নামে আরও একটি হুমকি ইমেল এসেছিল। ওই রাজ্যের এক স্থানীয় সংবাদ মাধ্যম যোগীর প্রাণনাশের হুমকি দিয়ে একটি ইমেল পেয়েছিল। এর একদিনের মাথায় ফের হুমকি বার্তা দেওয়া হল।



উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে সুশান্ত গলফ সিটিতে ভারতীয় দণ্ডবিধি ৫০৬ ও ৫০৭ ধারা এবং ৬৬ আইটি আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রেহান নামের এক ব্যক্তিই হুমকি বার্তা পাঠিয়েছে বলে জানা গিয়েছে।







