Alia Bhat: হাত ফসকে মেয়ের ছবি শেয়ার করে ফেললেন আলিয়া, ডিলিট করার আগেই ছোট্ট রাহার ছবি ভাইরাল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিলিব্রিটি রা তাঁদের সামাজিক মাধ্যমে যতই তাঁদের নিজেদের পোস্ট শেয়ার করে যাননা কেন বেশিরভাগ অভিনেতা অভিনেত্রিরাই তাঁদের ছেলে মেয়েদের ছবি পোস্ট করা থেকে বিরত থাকে। সেই তালিকায় রয়েছেন করিনা কাপুর খান, অনুষ্কা শর্মা, এবং আলিয়া ভাট। আলিয়া ভাট সদ্য মা হয়েছেন ছয় মাস আগে। কিন্তু এখনও অবধি তিনি তাঁর মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি।

আরও পড়ুনঃ বাজ পরে প্রাণ গেল বহু মানুষের, স্বস্তির বৃষ্টি আদতেও স্বস্তির নয়!

Alia Bhatt deletes and reshares snap of Ranbir Kapoor bonding with daughter  Raha; calls them her “world” : Bollywood News - Bollywood Hungama

তবে এবার নিজের থেকে নয়, বরং ভুলবসত নিজের মেয়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ফেললেন অভিনেত্রী। ছবিটিতে দেখা যাচ্ছিল রনবীর কাপুর তাঁর মেয়ের সাথে একান্তে সময় কাটাচ্ছেন। সেই মুহূর্তই ক্যামেরাবন্দি করেছেন আলিয়া ভাট। এর পরেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ছবি। কিন্তু পরে আলিয়া সেই ছবি ডিলিট করে দেয়।

From Alia Bhatt to Kiara Advani—ponytail hairstyles are trending on  celebrity Instagrams | Vogue India

কিন্তু কেন আলিয়া পোস্ট করেও সেই ছবি ডিলিট করে দিলেন টা নিয়ে কৌতূহলের শেষ নেই তাঁর অনুরাগীদের। যদিও পোস্ট করা ছবিতে রাহার মুখ দেখা যায়নি। সেই ছবিটিতে রনবীরের মুখ স্পষ্ট, ছবিটিতে নিজের মেয়ের সাথে মুহূর্ত যাপন করতে দেখা যাচ্ছে তাকে। এই ঘটনায় তোলপাড় হয়ে গেছিলো সামাজিক মাধ্যম। কিন্তু পোস্ট ডিলিট করায় সমালোচনার মুখে পরতে হয় আলিয়া ভাটকে।

হাত ফসকে মেয়ের ছবি শেয়ার করে ফেললেন আলিয়া, কিন্তু পোস্ট ডিলিট করায় সমালোচনার মুখে পরতে হয় আলিয়া ভাটকে

Alia Bhatt Reveals What's More Important To Her Between Her Daughter And  Career

যদিও মেয়ের ছবি না দেখালেও মেয়ে রাহা কে নিয়ে বরাবরই বিভিন্ন সাক্ষাৎকারে মুখ খুলেছেন রনবীর এবং আলিয়া। তিনি জানিয়েছেন তিনি এখন মেয়ে কে নিয়ে বেশ চিন্তিত কারণ জন্মের প্রথম থেকে রাহা রনবির কে গোঁফ দাঁড়ি তে দেখেছেন। তাই দাঁড়ি কামিয়ে নেওয়ায় হয়তো তাঁকে তাঁর মেয়ে চিনতে অস্বীকার করতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত