নজরবন্দি ব্যুরোঃ প্রায় কয়েক মাস ঘরেই কাঠ ফাটা রোদ্দুরে প্রাণ বেহাল হয়ে যাচ্ছিল মানুষের। সকলেই চাইছিল যাতে অন্তত কিছুটা বৃষ্টি হয়। অবশেষে স্বস্তি মিলেছে। কোথাও ঝিরি ঝিরি বৃষ্টি, কোথাও বেশি বা কোথাও কম বৃষ্টি হয়েছে। কিন্তু কোথাও কোথাও বজ্রপাত ও হয়েছে। সূত্রের খবর এই বজ্রপাতের ফলে প্রাণ গেছে একাধিক মানুষের।
আরও পড়ুনঃ বাক্সে কাটিয়েছেন বহুদিন! ভিন দেশ থেকে বাড়ি ফিরতে নিজেই নিজেকে ক্যুরিয়ার করলেন যুবক



সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে প্রাণ যায় একাধিক শ্রমিকের। তিন জনের মৃত্যুর খবর এখনও অবধি সামনে এসেছে। এই তিন জনের মধ্যে দুজনই সুন্দরবনের বাসিন্দা। আর বাকি একজন থাকতেন বাসন্তীতে। এমনটাই জানা গেছে। এছাড়াও জখম হয়েছেন আরও চারজন। বজ্রপাত এর সময় তাঁরা খোলা মাঠে কাজ করছিল। ফলে এই বিপত্তি ঘটে যায়।
![]()


সুন্দরবনের পাশাপাশি ২৪ পরগণাতেও একই ঘটনা ঘটে। সুন্দরবনের সাহেবখালি গ্রামে নদীতে বাঁধের কাজ করছিলেন তাঁরা। সকলেই ছিল শ্রমিক। সেই সময় বাজ পরে চারজন শ্রমিকের প্রাণ যায়। ।
বাজ পরে প্রাণ গেল বহু মানুষের, এই ঘটনার পর শোকের ছায়া নেমে যায় এলাকায় এবং পরিবারে
বসিরহাটের মিনাখাঁ থানার বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের কুশাঙ্গরা গ্রামেও একই ঘটনা ঘটে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় মাছের ভেড়িতে কাজ করছিলেন চার পাঁচ জন। সেই সময় বাজ পরে একজন ঘটনাস্তলেই মারা যান। মৃত ব্যাক্তির নাম মলয় পাইক। ৩৭ বছরের ওই ব্যাক্তির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।








