নজরবন্দি ব্যুরোঃ পৃথিবী রহস্যময়। আর এই পৃথিবীতে বহু রহস্যময় ঘটনা ঘটে থাকে। এমনই এক অদ্ভুত রহস্যময় ঘটনা ঘটালেন বছর ১৯ এর যুবক। এই যুবক কিন্তু বিদেশ গেছিলেন অন্য আর পাঁচটা সাধারণ মানুষের মতই, বিমানে চড়ে। কিন্তু ফেরার সময় অবলম্বন করলেন এক অভিনব পদ্ধতি। তবে মৃত নয় প্রায় পাঁচ ঘণ্টা বাক্সে বন্দি থেকেও জীবিত অবস্থাতেই নিজের বাড়ি ফিরলেন যুবক।
আরও পড়ুনঃ আজও ঝড়-বৃষ্টি! সপ্তাহান্তে ফের কালবৈশাখী, জানুন আবহাওয়ার পূর্বাভাস…



তবে ঘটনাটি এখনকার নয়, ঘটনাটি ঘটেছিল ষাটের দশকে। এর ফলে এমন একটা অদ্ভুদ ঘটনায় শোরগোল পরে গেল। ঘটনাটি ১৯৬৫ সালের। অস্ট্রেলিয়া থেকে বাড়ি ফেরার জন্যই অভিনব পদ্ধতি অবলম্বন করেছিলেন ওই যুবক। তাঁর বাড়ি ছিল ওয়েলসে। আসলে বাড়ি ফেরার জন্য তিনি সকলের চোখ এড়াতে চেয়েছিলেন। তাই নিজেকে বাক্স বন্দি করে ওই যুবক।



এই আশ্চর্য ঘটনা ঘটানোকারী যুবকের নাম ব্রায়ান রবসন। ১৯ বছর বয়সী ওই যুবক তখন বাস কন্ডাক্টরের কাজ করতেন। সেই সময় তিনি তাঁর চাকরী বদল করার জন্য উঠেপড়ে লেগেছিলেন। তিনি চাইতেন ভিক্টোরিয়ান রেলওয়েজে চাকরী করতে। তবে অনেক চেষ্টার পর তিনি চাকরী পেয়েও গেছিলেন। নতুন চাকরী পেয়ে তিনি বিশাল খুশি ও ছিলেন। তাই চাকরী পেয়েই তড়িঘড়ি ওয়েলস থেকে অস্ট্রেলিয়া ছলে যান। নতুন জীবন যাপনের উদ্দেশ্যে।
বাক্সে কাটিয়েছেন বহুদিন! নতুন জীবন যাপনের উদ্দেশ্যে
কিন্তু আসতে আসতে তাঁর নতুন স্বপ্ন, নতুন জীবনের নিমেসের মধ্যেই বিষে পরিনত হল। তাঁকে থাকার জন্য যে ঘর দেওয়া হয়েছিল, সেটা আদতে মানুষের বাসযোগ্য ছিল না। চারিদিকে ছিল প্রচুর ইঁদুর ও পোকামাকড়ের রাজত্ব। এই জন্যই তিনি সিদ্ধান্ত নেন তিনি পুনরায় তাঁর দেশে ফিরে যাবে। কিন্তু দেশে ফেরার জন্য তাঁর কাছে পর্যাপ্ত পরিমান অর্থ না থাকায় তিনি এই অভিনব পদ্ধতি অবলম্বন করেন।








