নজরবন্দি ব্যুরো: তীব্র দাবদাহের হাত থেকে অবশেষে স্বস্তি পেয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী! সকাল থেকেই রোদের দাপট! বেলা বাড়তেই তাপমাত্রা বাড়ছিল হু হু করে! একাধিকবার পূর্বাভাস দেওয়ার পরেও বৃষ্টির দেখা মেলেনি! কিন্তু সোমবার অবশেষে শান্তি ফিরে আসে। সোমবার দুপুরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মেলে! তবে আজও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দফতর। জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…
আরও পড়ুন: Horoscope: মঙ্গলে মিটবে আর্থিক সমস্যা, আসবে সুখবর, জানুন রাশিফল

প্রসঙ্গত, বিগত কয়েক দিন ধরেই বঙ্গে তীব্র গরমে নাজেহাল অবস্থা হয়ে ছিল বঙ্গ বাসীর! সকাল থেকেই হু হু করে বাড়ছিল তাপমাত্রা! রোদের তাপও ছিল প্রখর। বেলা বাড়ায় সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ বেড়েই চলছিল। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও ছিল ঊর্ধ্বমুখী। সেই সময় সকল বঙ্গবাসীর কাছে একটি মাত্র প্রশ্ন ছিল, কিন্তু স্বস্তির বৃষ্টি কবে থেকে? হবে কি আদৌ বৃষ্টি? অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গে তাপমাত্রা কমবে, হবে বৃষ্টিও! তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে তাপপ্রবাহের কোনও সতর্কতা নেই। পাশাপাশি আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমবে। পাশাপাশি আগামী ২৫ তারিখ অর্থাৎ আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে, এরপর ২৬ এবং ২৭ তারিখ কলকাতার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে ২৮ এপ্রিল ফের একবার ভিজবে কলকাতা।
আজও ঝড়-বৃষ্টি, জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস

আজ, মঙ্গলবার কলকাতায় মূলত আকাশ সকাল থেকে পরিষ্কার। আজ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তাপমাত্রা একটু কমেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। তবে এই মধ্যে বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়েছিল উত্তরবঙ্গে। যার পরিমাণ এবার বাড়ল। উত্তরের একাধিক এলাকায় ঝড়, সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে।



