ভারতীয় দলে প্রথম থেকেই তাঁর পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। কিন্তু চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি অলরাউন্ডার তারকা। এখন জানা যাচ্ছে, আগামী আরও কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না হার্দিক। তাঁর আবারও মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আফগানিস্তানের কাছে হারের পর সমালোচনার ঝড় উঠেছে। মনে করা হচ্ছে, বিশ্বকাপের পরই ক্রিকেট দলের অধিনায়কত্ব হারাতে পারেন তিনি। তাহলে পরবর্তী ক্যাপ্টেন হিসেবে কাকে বেছে নেবে পাক ক্রিকেট বোর্ড?
কেবল পুজো নয়, বিশ্বকাপের কারণে ভিড় আরও বাড়তে পারে বলেই অনুমান। কারণ বিশ্বকাপের ম্যাচ দেখতে বহু বিদেশী শহরে আসবেন। এই অবস্থায় পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় হবে। তাই ওই দিনগুলিতে বিশেষ ভাবনা কলকাতা পুলিশের।
প্রায় ১২ বছর পর এবারেও ভারতের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের আসর। তাই এখন থেকেই উত্তেজনায় ফুঁটছে গোটা দেশ। এরকম সময়েই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর গোপনীয় কথা ফাঁস করলেন গৌতম গম্ভীর। যা উস্কে দিল ২০১১ সালের ভারতের ঐতিহাসিক জয়ের স্মৃতি।
পেলের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি জানিয়েছেন, অতি দুঃখের সঙ্গে বিদায় জানাতে হচ্ছে৷ শত শত মানুষের আবেগ তুমি৷ আগামী দিনেও থাকবে। আমরা দূরে থেকেও যে ভালোবাসা তুমি আমাকে দিয়েছ তার জন্য আমি ধন্য৷ আমরা তোমাকে কখনই ভুলব না। তুমি আমাদের মধ্যে সর্বদা বেঁচে থাকবে।