নজরবন্দি ব্যুরোঃ প্রায় ১২ বছর পর এবারেও ভারতের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের আসর। তাই এখন থেকেই উত্তেজনায় ফুঁটছে গোটা দেশ। এরকম সময়েই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর গোপনীয় কথা ফাঁস করলেন গৌতম গম্ভীর। যা উস্কে দিল ২০১১ সালের ভারতের ঐতিহাসিক জয়ের স্মৃতি।
আরও পড়ুনঃRamayan: দেশে বিভাজনের জন্য দায়ী তুলসীদাসের রামায়ণ, বিস্ফোরক মন্তব্য বিহারের শিক্ষামন্ত্রীর



গম্ভীর বলেন, মহেন্দ্র সিং ধোনি চেয়েছিলেন আমি ওই ফাইনাল ম্যাচে সেঞ্চুরি করি। আমায় বারবার বলছিল আমি যাতে ধৈর্য ধরে খেলে ১০০ রানের মাইলস্টোন পার করি৷ যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ও নিজে মেরে খেলবে। সম্প্রতি এক টিভি চ্যানেলে একথা জানিয়েছেন গম্ভীর নিজেই। যদিও সেই ম্যাচে ৯৭ রানে আউট হন গম্ভীর।
উল্লেখ্য, ৯ মাস বাকি। এরপরেই ভারতে বসতে চলেছে বিশ্বকাপের আসর৷ তাই স্মৃতি রোমান্থন করে আরও একবার নতুন দলের মনোবল চাঙ্গা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। যদিও সেদিনের কথা এখনও ক্রকেট প্রেমীদের স্মৃতিতে চাঙ্গা।
বিশ্বকাপ ফাইনালে গম্ভীরকে কী বলেছিলেন মাহি? ফাঁস করলেন সেই কথা



ওয়াংখেড়েতে সেদিন প্রথম ব্যাট করতে নেমে ২৮৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে দ্বিতীয় ব্যাট করতে নেমে প্রথমেই বীরেন্দ্র সহবাগ এবং শচীন তেণ্ডুলকরের উইকেট খুইয়ে বসে ভারত৷ এরপর ম্যাচের হাল ধরেন গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি৷ পরে কোহলি প্যাভিলিয়নে ফিরতেই মাঠে নামেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর সুনিপুন দক্ষতায় জয় অনায়াসে হাশিল করে ভারত।







