নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত ফুটবল জগতের উজ্জ্বলতম নক্ষত্র পেলে। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি৷ বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বর্ণময় ফুটবল জীবনে তিনবার বিশ্বকাপ জয় করেছেন তিনি। কিন্তু জীবনযুদ্ধে পরাজিত হলেন সম্রাট৷
আরও পড়ুনঃঅরিজিতের অনুষ্ঠান বাতিল নিয়ে ডাহা মিথ্যে বলছে বিজেপি, মন্তব্য কুণালের
তাঁর মৃত্যুর খবর পরিবারের তরফে নিশ্চিত করা হয়েছে৷ ইনস্টাগ্রামে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন মেয়ে কেলি নাসিমেন্তো। তিনি লেখেন, আমরা আজকে যেখানে তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার জন্য অসীম ভালোবাসা।

১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের ত্রেজ কোরাকোসে জন্ম হয়েছিল এডসন আরান্তেস দো নাসিমেন্তো ওরফে পেলের৷ ফুটবল জীবনে সেলেকাওয়ের হয়ে সর্বাধিক গোলের রেকর্ড রয়েছে তাঁর মুকুটে। এমনকি তিনবার বিশ্বকাপ ফুটবলে জয়লাভ করে ব্রাজিল তথা বিশ্বের দরবারে মাইলস্টোন তৈরি করেছেন তিনি৷

ফিফার তরফে তাঁকে সর্বকালের সেরা ফুটবলারের তকমা দেওয়া হয়েছিল। তাঁকে ফুটবলের সম্রাট বলেই জানত গোটা বিশ্ব। নিজ জীবনে তিনবার বিয়ে করেছিলেন তিনি। ৭ টি সন্তান রয়েছে তাঁর।
প্রয়াত ফুটবল সম্রাট পেলে,বিশ্ব জুড়ে শোকের ছায়া

৮২ বছর বয়সে কোলন ক্যান্সার ধরা পড়ে৷ চিকিৎসার জন্য কেমোথেরাপি চলছিল৷ নভেম্বর ২৯ থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ শরীর ধীরে ধীরে প্রতিরোধ ক্ষমতা হারাতে শুরু করে। কেমোথেরাপি দিয়েও কোনও লাভ হয়নি৷ অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি৷
পেলের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি জানিয়েছেন, অতি দুঃখের সঙ্গে বিদায় জানাতে হচ্ছে৷ শত শত মানুষের আবেগ তুমি৷ আগামী দিনেও থাকবে। আমরা দূরে থেকেও যে ভালোবাসা তুমি আমাকে দিয়েছ তার জন্য আমি ধন্য৷ আমরা তোমাকে কখনই ভুলব না। তুমি আমাদের মধ্যে সর্বদা বেঁচে থাকবে।



