Kunal Ghosh on Arijit Singh: অরিজিতের অনুষ্ঠান বাতিল নিয়ে ডাহা মিথ্যে বলছে বিজেপি, মন্তব্য কুণালের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অরিজিত সিংয়ের অনুষ্ঠান বাতিল! তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে শুরু হয়েছে সমালোচনা। এই ইস্যুকে হাতিয়ার করে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। তাঁদের বক্তব্য, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রং দে তু মোহে গেরুয়া গানটি গাওয়ার কারণেই ইকো পার্কে সভা বাতিল হয়েছে অরিজিতের। যা নিয়ে বিজেপিকে তুলোধনা করতে ময়দানে নামলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। জানালেন, অরিজিতের অনুষ্ঠান বাতিল নিয়ে ডাহা মিথ্যে বলছে বিজেপি।

আরও পড়ুনঃ Bengali TRP List: দীপার মারণরোগের কামড়ে কমছে জগদ্ধাত্রীর কামাল, বছর শেষে কার মাথায় উঠল সেরার শিরোপা?

তিনি বলেন, অরিজিৎ সিং নিয়ে কুৎসা করা হচ্ছে। বিজেপি বলছে, চলচ্চিত্র উৎসবে ‘গেরুয়া’ গাওয়ার জন্য অরিজিতের অনুষ্ঠান বাতিল হয়েছে ইকো পার্কে।  এটি ডাহা মিথ্যা। অরিজিৎ ‘গেরুয়া’ গেয়েছেন ১৫ ডিসেম্বর। আর তাঁর অনুষ্ঠান বাতিলের পর আগাম জমা পাঁচ লক্ষ টাকা ফেরত গিয়েছে ৮ ডিসেম্বর। তাহলে গেরুয়া যুক্তি কী করে আসে? সলমনের অনুষ্ঠানের তিন লক্ষ টাকাও ফেরত দেওয়া হয়েছে।

অরিজিতের অনুষ্ঠান বাতিল নিয়ে ডাহা মিথ্যে বলছে বিজেপি, মন্তব্য কুণালের 
অরিজিতের অনুষ্ঠান বাতিল নিয়ে ডাহা মিথ্যে বলছে বিজেপি, মন্তব্য কুণালের

এরপরেই কুণাল ঘোষ দাবি করেন, অরিজিতের অনুষ্ঠান হবে। তবে অন্য জায়গায়। ৯ ডিসেম্বর অরিজিতের টিম অ্যাকোয়াটিকা বুক করতে টাকা জমা করেছে। আজও পরিদর্শন চলছে। সলমনের টিম মিলনমেলা পছন্দ করলেও অরিজিতের পছন্দ অ্যাকোয়াটিকা। এনিয়ে আনুষ্ঠানিক আবেদন প্রশাসন পায়নি বলেই এখনও খবর। সব ঠিক থাকলে ভালোভাবেই অনুষ্ঠান হবে।

Arijit Singh lata d

কুণালের সংযোজন, অরিজিৎ বাংলার গর্ব। তাকে নিয়ে বিজেপির রাজনীতি নিন্দার। উল্লেখ্য, সলমন খানকে নিয়ে অনুষ্ঠানটিও ইকো পার্কে বাতিল হয়েছে। সেটি মিলনমেলায় হবে। সেটির আয়োজক ছিল বিধাননগরের মেয়রের পুত্র রাজদীপ। কই, বিতর্ক হয় নি তো?

অরিজিতের অনুষ্ঠান বাতিল নিয়ে ডাহা মিথ্যে বলছে বিজেপি, মন্তব্য কুণালের 

অরিজিতের অনুষ্ঠান বাতিল নিয়ে ডাহা মিথ্যে বলছে বিজেপি, মন্তব্য কুণালের 
অরিজিতের অনুষ্ঠান বাতিল নিয়ে ডাহা মিথ্যে বলছে বিজেপি, মন্তব্য কুণালের

এর আগে অবশ্য অরিজিতের শো বাতিল নিয়ে সরব হতে দেখা গেছে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের। সব শো নয়, বেছে-বেছে অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। তৃণমূলের সঙ্গে না থাকলে করে খাওয়া বন্ধ হয়ে যাবে। শুধু অরিজিৎ সিং নয়, যারা তৃণমূলের সঙ্গে নেই প্রত্যেকের শো বাতিল করে দেওয়া হচ্ছে। এভাবেই বাংলার শিল্প সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল।  একই সুরে সুর মিলিয়ে শুভেন্দু অধিকারী বলেন, সংগীতকে সীমানার বেড়াজালে আটকানো যায় না। সংগীত হৃদয়ের ছন্দ। গুলাম আলিজির অনুষ্ঠান কলকাতায় হতে পারে। আমরা তার ব্যবস্থা করব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত