পুজোর সময়েই বিশ্বকাপ, কলকাতায় জনস্রোতের সম্ভাবনা, কোন মণ্ডপে কত ভিড়? জানাবে ডিসপ্লে বোর্ড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অপেক্ষা আর কয়েকদিনের। মা আসছেন মর্ত্যধামে। কলকাতায় রাস্তায় দেখা যাবে ভিড়। যদিও ভিড়ের পরোয়া না করেই প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়ে বাঙালি। তবে এবার কেবল পুজো নয়, বিশ্বকাপের কারণে ভিড় আরও বাড়তে পারে বলেই অনুমান। কারণ বিশ্বকাপের ম্যাচ দেখতে বহু বিদেশী শহরে আসবেন। এই অবস্থায় পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় হবে। তাই ওই দিনগুলিতে বিশেষ ভাবনা কলকাতা পুলিশের।

আরও পড়ুন: ভার্চুয়ালি জেলার পুজোর উদ্বোধন, মুখ্যমন্ত্রীর সময় না পেয়ে দুশ্চিন্তায় কলকাতার উদ্যোক্তারা

সম্প্রতি ধনধান‌্য অডিটোরিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে কলকাতা পুলিশের একটি সমন্বয় বৈঠক হয়। সেই বৈঠকেই পুজো উদ্যোক্তাদের বিশেষ ব্যবস্থার কথা জানান পুলিশ কমিশনার বিনীত গোয়েল। জানানো হয়, এই বছর একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে পুজো দর্শনার্থীদের সংখ্যা গুনে মণ্ডপের বাইরে ও রাস্তায় বিশেষ ডিস প্লে বোর্ডে জানিয়ে দেওয়া হবে, কোন মণ্ডপে কত মানুষের ভিড় রয়েছে। এতে কোনও মণ্ডপে বেশি ভিড় থাকলে ওই দর্শনার্থীরা ভিড়ে এড়িয়ে অন‌্য মণ্ডপে গিয়ে ঠাকুর দেখতে পারবেন।

পুজোর সময়েই বিশ্বকাপ, কলকাতায় জনস্রোতের সম্ভাবনা, কোন মণ্ডপে কত ভিড়? জানাবে ডিসপ্লে বোর্ড

যদিও এই ডিস প্লে বোর্ড নিয়ে আপত্তি জানিয়েছিলেন কয়েকজন পুজো উদ্যোক্তা। তাঁদের কথায়, এইভাবে ভিড় গোনা শুরু হলে পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের সংখ্যা কমে যাবে। এনিয়ে বিনীত গোয়েল জানান, কলকাতার দুর্গাপুজোর খ‌্যাতি সারা বিশ্বে পৌঁছে গিয়েছে। ইউনেস্কো পুজোকে বিশেষ মান‌্যতা দিয়েছে। বিশ্বকাপ শুরু হচ্ছে। পুজোর দিনগুলিতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে শহরে। পুজোর দিনগুলিতে যাতে সবাই আনন্দে কাটাতে পারেন, তার জন‌্য কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে কোনও দর্শনার্থীর সমস্যার মুখে পড়তে না হয়, তার জন‌্য এই ‘পুজো কিউ সিস্টেম’-এর উদ্যোগ পুলিশের।

পুজোর সময়েই বিশ্বকাপ, কলকাতায় জনস্রোতের সম্ভাবনা, কোন মণ্ডপে কত ভিড়? জানাবে ডিসপ্লে বোর্ড

এছাড়াও, পুজো কমিটির কর্তৃপক্ষরা বাইক আরোহীদের দৌরাত্ম‌্য নিয়ে অভিযোগ জানান। এনিয়ে পুলিশ কমিশনার আশ্বস্ত করেন, রাত দু’টোর পর বাইক আরোহীদের দৌরাত্ম‌্য রুখতে ট্রাফিক পুলিশের কর্তারা থানার আধিকারিকদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

পুজোর সময়েই বিশ্বকাপ, কলকাতায় জনস্রোতের সম্ভাবনা, কোন মণ্ডপে কত ভিড়? জানাবে ডিসপ্লে বোর্ড

পুজোর সময়েই বিশ্বকাপ, কলকাতায় জনস্রোতের সম্ভাবনা, কোন মণ্ডপে কত ভিড়? জানাবে ডিসপ্লে বোর্ড
পুজোর সময়েই বিশ্বকাপ, কলকাতায় জনস্রোতের সম্ভাবনা, কোন মণ্ডপে কত ভিড়? জানাবে ডিসপ্লে বোর্ড

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত