পৌষের শেষ লগ্নেও নেই শীতের ঝাঁঝ। ঠাণ্ডাকে গোব্যাক স্লোগান দিলেও ইতিমধ্যেই তা সয়ে ফেলেছে বঙ্গবাসী। এখন লক্ষ্য সাগরমেলা আর মকর সংক্রান্তি। হারকাঁপানো ঠাণ্ডা পড়লে কেমন করে হবে গঙ্গাস্নান?
আজ মঙ্গলবার সকাল থেকেই আংশিক মেঘলা কলকাতার আকাশ। কুয়াশার চাদরে মোড়া সকালে ঘুম ভেঙেছে কলকাতাবাসীর। শুধু কুয়াশা নয় সকালের দিকে সামান্য শিশির দেখা গিয়েছে। সোমবারের তুলনায় সামান্য তাপমাত্রা বেড়ে এদিন সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আজ সোমবার সপ্তাহের শুরেতেই কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সঙ্গে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
ডিসেম্বরের ২য় সপ্তাহেই শীতের ছন্দপতন। এক রাতেই ২ ডিগ্রির বেশি তাপমাত্রা বাড়ল কলকাতার শহরজুড়ে। ২৪ ঘণ্টার মধ্যেই ১৫ ডিগ্রি থেকে তাপমাত্রা ২ ডিগ্রি বেড়ে ফের পৌঁছে গিয়েছে ১৭ ডিগ্রিতে। সকাল থেকেই মেঘলা আকাশ, ফের কমছে শীত শীত ভাব।
রাজ্যে ফের নামলো পারদ। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার বেশ অনেকটাই কমলো রাজ্যের তাপমাত্রা। আজ সকাল থেকেই কলকাতার আকাশ কুয়াশাচ্ছন্ন ছিল। পাশাপাশি সারা দিন ধরে শহরের আকাশ আংশিক ভাবে মেঘে ঢাকা থাকবে বলে আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
আচমকাই রাজ্যে নভেম্বর মাসে উধাও হয়ে গেল শীত। বাড়ছে তাপমাত্রা। ভোরের দিকে একটু ঠান্ডা লাগলেও বেলা বাড়তেই চড়চড়ে রোদ। রাতের দিকেও তেমন শীতের আমেজ নেই। আজ সকালে কলকাতায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি উপরে তাপমাত্রা।