যারা গরমের দিনগুলোতে বেশি অভ্যস্ত, তাদের জন্য শীতের অনুভূতি কিছুটা অসুবিধাজনক হতে পারে। তবে শীতের এই নতুন ইনিংসে মানুষের পাশাপাশি প্রকৃতিও এক নতুন রূপে সাজবে। সারা বাংলা জুড়ে এই শীতের আমেজ উপভোগ করতে পারবেন সবাই।
আজকের আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী, কলকাতায় রাতের তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস থেকে আরও ২ ডিগ্রি কমতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
শীত পরলে আবহাওয়ার এবং তাপমাত্রার পরিবর্তন ঘটে। আর এই পরিবর্তনে আমাদের শারিরীক কিছু সমস্যা দেখা দেয়। জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়ার পাশাপাশি ব্রেন স্টোক এবং হার্টঅ্যাটাক এর মতো সমস্যা বেড়ে যায়। কি করে বুঝবেন আপনি এই সমস্ত রোগের কবলে পরেছেন বা পরতে চলেছেন?
শীত পুরোপুরি না আসলেও, শীতের আমেজ কিন্তু ইতিমধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছেছে। অন্য ঋতুর তুলনায় শীতে একটু বিশেষ সতর্ক থাকতে হয়। নিতে হয় ত্বক, শরীর এবং স্বাস্থ্যের বিশেষ যত্ন। শীতকালে বাড়তি যত্নের পাশাপাশি এড়িয়ে চলছে হয় বেশ কিছু খাবার। জানুন কোন কোন খাবার বিশেষজ্ঞরা এড়িয়ে চলতে বলছেন।
তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন, শীতকালে ঘুম থেকে উঠে খালি পেটে জল পান উচিত নয়। দরকার পড়লে জল একটু উষ্ণ করে নিন। এছাড়া দিনে চার থেকে পাঁচ গ্লাসের বেশি জল খাওয়া শীতকালে একেবারে অনুচিত। প্রয়োজন পড়লে আপনারা নিয়ম মাফিক শীতকালে ঈষৎ উষ্ণ জল পানের অভ্যেস করুন।
আজ নভেম্বরের শেষ। কাল থেকেই শুরু ডিসেম্বরের। কিন্ত এখনও শীতের কোন সাড়া শব্দ নেই। কবে হবে শীতের আগমন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। কিন্তু এর মাঝেই আবার মাথাচাড়া দিচ্ছে মিগজাউমের চোখরাঙ্গানি। কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?
এখনও পুরোপুরি শীত আসতে পারেনি কলকাতায়। তবে তাপমাত্রার তারতম্য বেশ লক্ষ করা যাচ্ছে। বাতাসে রয়েছে শীতের আমেজ। তবে জাঁকিয়ে ঠাণ্ডা পরার অপেক্ষায় বসে রয়েছে দমদমবাসী। কারন রাজ্যে যেভাবে ডেঙ্গু প্রভাব বিস্তার করে ফেলেছে জাঁকিয়ে শীত না পরলে সংক্রমন কমবে না। এমনটাই মনে করেন দমদম পুরসভার এলাকাবাসী। কবে ডেঙ্গু থেকে পুরোপুরি নিস্তার পাওয়া যাবে?