নজরবন্দি ব্যুরোঃ শীত পুরোপুরি না আসলেও, শীতের আমেজ কিন্তু ইতিমধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছেছে। অন্য ঋতুর তুলনায় শীতে একটু বিশেষ সতর্ক থাকতে হয়। নিতে হয় ত্বক, শরীর এবং স্বাস্থ্যের বিশেষ যত্ন। শীতকালে বাড়তি যত্নের পাশাপাশি এড়িয়ে চলছে হয় বেশ কিছু খাবার। জানুন কোন কোন খাবার বিশেষজ্ঞরা এড়িয়ে চলতে বলছেন।
আরও পড়ুনঃ চোখের জল মোছাতে এবার উদ্যোগী কেন্দ্র, কমবে পেঁয়াজের দাম?
কফিঃ কফিতে থাকে প্রচুর পরিমানে ক্যাফেইন। যা শীতকালে আমাদের শরীরের খুব ক্ষতি করে। কফি খেলে gastrin হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়। ফলে খাবার সহজে হজম হয়না। শীতে অনেকেরই কোষ্ঠকাঠিন্যেরমত সমস্যার দেখা দেয়। ফলে কফি খেতে এই সমস্যা আরও বৃদ্ধি পায়। তাই শীতকালে কফি এড়িয়ে যাওয়াই ভালো।

ঠান্ডা জলঃ শীতকালে অনেকেরই ঠাণ্ডা জল খাওয়ার অভ্যেস রয়েছে। কিন্তু অধিক পরিমান ঠাণ্ডা জল শরীরের জন্য হানিকারক। শীতকালে ঠাণ্ডা জল খেলে হজমের সমস্যা দেখা দেয়। এছাড়াও হার্ট তার কা
করার গতি কমিয়ে দিতে পারে।
শীতকালে যে তিনটি খাবার এড়িয়ে চলবেন, জানুন

ভাজাভুজিঃ শীতকালে যতটা পারবেন ভাজাভুজি এড়িয়ে চলবেন। কারন ভাজাভুজি খাবার আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকারক। এবং শীতকালে তা আরও বেশী ক্ষতি করে। এই জাতীয় খাবারে রয়েছে প্রচুর পরিমানে ফ্যাট। আর ফ্যাট শরীরের জন্য হানিকারক। এর ফলে শরীরে জাঁকিয়ে বসে একাধিক রোগ।



