Weather Update: শীত আগমনীর মাঝেই ঘূর্ণিঝড় মিগজাউম এর ভ্রুকুটি, আবহাওয়ার বড় পরিবর্তন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ নভেম্বরের শেষ। কাল থেকেই শুরু ডিসেম্বরের। কিন্ত এখনও শীতের কোন সাড়া শব্দ নেই। কবে হবে শীতের আগমন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। কিন্তু এর মাঝেই আবার মাথাচাড়া দিচ্ছে মিগজাউমের চোখরাঙ্গানি। কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?

আরও পড়ুনঃ অমিত শাহের নির্দেশেই CBI হানা? চাঞ্চল্যকর অভিযোগ ফিরহাদের

আলিপুর আবহাওয়া দফতর সুত্রে জানানো হয়েছে, ডিসেম্বর পরলেও আগামী এক সপ্তাহের মধ্যে শীত পরার কোন সম্ভাবনা নেই। তবে আজ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হবে নিম্নচাপ। আগামী কিছুদিনের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। কোথায় কোথায় আঘাত হানবে এই ঘূর্ণিঝড় মিগজাউম।

1 137

হাওয়া অফিস জানিয়েছেন, এই ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে বাংলাদেশে আছড়ে পড়তে পারে। তবে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ওড়িশা ও অন্ধ্র উপকূলেও আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মিগজাউম।

শীত আগমনীর মাঝেই ঘূর্ণিঝড় মিগজাউম এর ভ্রুকুটি, কোথায় আছড়ে পড়বে? 

2 99

যার জেরে উপকূল সংলগ্ন জেলাগুলিতে কিছুদিন আবহাওয়া মেঘলা থাকতে পারে। অন্যদিকে কলকাতার আবহাওয়াও মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা অনেকটা কমবে। অন্যদিকে উত্তরের জেলাগুলি যেমন, দার্জিলিং, কালিম্পং বিভিন্ন জায়গায় হাল্কা, থেকে মাঝারী বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। তবে জাঁকিয়ে শীত না পড়লেও, এই কদিন শীতের আমেজ বজায় থাকবে। আজকে কলকাতায় তাপমাত্রা ২০ ডিগ্রীর ওপরেই থাকবে। অন্যদিকে পশ্চিমের জেলা গুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রীর আশেপাশে ঘোরাফেরা করবে।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত