Dengue Update: ডেঙ্গুর প্রকোপ পুরোপুরি বন্ধ হয়নি, সংক্রমন রুখতে একমাত্র ভরসা শীত!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এখনও পুরোপুরি শীত আসতে পারেনি কলকাতায়। তবে তাপমাত্রার তারতম্য বেশ লক্ষ করা যাচ্ছে। বাতাসে রয়েছে শীতের আমেজ। তবে জাঁকিয়ে ঠাণ্ডা পরার অপেক্ষায় বসে রয়েছে দমদমবাসী। কারন রাজ্যে যেভাবে ডেঙ্গু প্রভাব বিস্তার করে ফেলেছে জাঁকিয়ে শীত না পরলে সংক্রমন কমবে না। এমনটাই মনে করেন দমদম পুরসভার এলাকাবাসী। কবে ডেঙ্গু থেকে পুরোপুরি নিস্তার পাওয়া যাবে?

আরও পড়ুনঃ যুবতীর পরকীয়ার ঘটনা ফাঁস! রাগে স্ত্রীর গলায় বটির কোপ স্বামীর

সংক্রমণ কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সামনে আসছে। গতকালই নতুন ১২ জন রোগীর কথা সামনে এসেছে। চলতি মাসেই ডেঙ্গুর রোগীর সংখ্যা ছাড়িয়েছিল প্রায় তিন হাজার। বহু মৃত্যুর খবরও সামনে এসেছে গতমাসেই। পুরসভা থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও হয়নি সমাধান।

ডেঙ্গুর প্রকোপ পুরোপুরি বন্ধ হয়নি, ভরসা শীত? 
ডেঙ্গুর প্রকোপ পুরোপুরি বন্ধ হয়নি, ভরসা শীত?

পুরসভার তরফ থেকে লাগাতার রাস্তা ঘাট পরিস্কার করা থেকে শুরু করে, জলাশয়, খাল-বিল পরিস্কার করা এমনকি, মশার ওষুধও দেওয়ার হচ্ছে, করা হছে প্রচার কিন্তু কোন কিছুতেই যেন কোন লাভ হচ্ছে না। সাধারণ মানুষেরাও বিভিন্ন সতর্কতা মেনে চলছে। তবে কমছে না সংক্রমন।

ডেঙ্গুর প্রকোপ পুরোপুরি বন্ধ হয়নি, ভরসা শীত? 

ডেঙ্গুর প্রকোপ পুরোপুরি বন্ধ হয়নি, ভরসা শীত? 

এই প্রসঙ্গে দমদম পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, তারা মশা নিয়ন্ত্রন করার জন্য জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছেন। কিছুটা কমেছে সংক্রমন। তবে পুরোপুরি নিশ্চিহ্ন করা যাচ্ছে না। এর কারন স্পষ্ট হয়নি এখনও। তবে তারা আশা করছে, তাপমাত্রা কমলে হয়তো উপকার পাওয়া যাবে। তবে শীত পরলেও যদি মশার উপদ্রব না কমে তাহলে সত্যিই চিন্তায় পরতে হবে। ভাবতে হবে অন্য কোন পরিকল্পনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন