Murder Case: যুবতীর পরকীয়ার ঘটনা ফাঁস! রাগে স্ত্রীর গলায় বটির কোপ স্বামীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবারও প্রকাশ্যে এলো পরিকীয়া সম্পর্কিত মর্মান্তিক ঘটনা। স্ত্রীর পরকীয়ার ঘটনা সামনে আসতেই গলার বটির কোপ বসালেন স্বামী। এই ঘটনাটি সামনে আসা মাত্রই স্বাভাবিক ভাবেই চাঞ্ছল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুনঃ বিশ্বকাপে হারের দায় কার? রোহিত-বিরাটের দিকে আঙুল তুললেন শামি

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকায়। জানা যায় মৃত মহিলার বিয়ের পর থেকেই বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। ঘটনাটি মহিলার স্বামী জানতে পেরে যায়। এবং তার পর থেকেই শুরু হয় অশান্তি। তবে মহিলা সেই পরকীয়া সম্পর্ক থেকে কোন ভাবেই বেড়িয়ে আসতে পারে না। ফলে ঝামেলা আরও বাড়তে থাকে। এই ঝামেলার সব সীমা অতিক্রম করে শুক্রবার ভোরে।

1 97

নিহত স্ত্রী অপর্ণা বৈদ্যকে স্বামী পরিমল বৈদ্য গলায় বটির কোপ বসিয়ে পালিয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে ঘটনাটি দেখে রীতিমত শিউরে ওঠে তাদের একমাত্র ছেলে। এরপরে তার চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীর লোক জড়ো হয়ে যায়। এরপর পুলিশে খবর দেওয়া হয়। কিন্তু ধৃত স্বামীকে এখনও পুলিশ খুজে পায়নি। চলছে তদন্ত।

2 73

ছেলের সাথে কথা বলে পুলিশ জানতে পেরেছে প্রায়শই তাদের বাবা মায়েদের মধ্যে ঝগড়া অশান্তি হত। মাঝে মাঝে নাকি পরিমল অপর্ণার গায়ে হাত তুলত। এমনকি তাকে কেটে দুটুকরো করে ফেলার হুমকিও দিত। যার কারনে অপর্ণা মাঝে মাঝে বাড়ি ছেড়ে চলে যেত। কিন্তু তাকে পরিমল আবার ফিরিয়ে আনত।

যুবতীর পরকীয়ার ঘটনা ফাঁস! ফের মর্মান্তিক ঘটনার সাক্ষী জয়নগর
যুবতীর পরকীয়ার ঘটনা ফাঁস! ফের মর্মান্তিক ঘটনার সাক্ষী জয়নগর

যুবতীর পরকীয়ার ঘটনা ফাঁস! ফের মর্মান্তিক ঘটনার সাক্ষী জয়নগর

4 17

আত্মীয়স্বজনেরাও জানিয়েছেন বিবাহবহির্ভূত সম্পর্কের কারনেই নাকি তাদের মধ্যে ঝামেলা হয়েছিল। অপর্ণাকে অনেক বুঝিয়েও কাজ হয়নি। শেষমেশ এই পরিণতি হল। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে চলছে তদন্ত।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত