Mohammed Shami: বিশ্বকাপে হারের দায় কার? রোহিত-বিরাটের দিকে আঙুল তুললেন শামি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জেতার পরে ফাইনালে হারতে হয়েছে ভারতকে। আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হতাশ করেছে ভারতের ব্যাটিং। বোলারেরা চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি। এই হারের দায় দলের ব্যাটারদের উপর চাপিয়েছেন মহম্মদ শামি।

আরও পড়ুন: মেষ রাশির সম্পর্কে উত্থান-পতন, তুলার অর্থাভাব, শুক্রবার আপানর ভাগ্যের হাল কী? জানুন আজকের রাশিফল

বিশ্বকাপের চার দিন পরে সংবাদ সংস্থা এএনআইকে শামি বলেন, “আমরা বেশি রান করতে পারিনি। ৩০০ রান করতে পারলেই ওদের আটকে দিতাম। আহমেদাবাদের ওই পিচে ৩০০ রান তুলতে পারত না অস্ট্রেলিয়া।

2 72

ব্যাটাররা আরেকটু দায়িত্ব নিয়ে খেলতে পারত। আমরা প্রথম ১০ ম্যাচ যেভাবে ব্যাট করেছি, সেটা আর ফাইনালে করতে পারিনি।” উল্লেখ্য, বিশ্বকাপ ফাইনালেও ভারতের একাধিক ব্যাটার শুরুটা ভালো করেছিলেন।

বিশ্বকাপে হারের দায় কার? রোহিত-বিরাটের দিকে আঙুল তুললেন শামি

1 1

রোহিত মারকুটে ৪৭, বিরাট ৫১ এবং কে এল রাহুল ৬৬ রানের ইনিংসও খেলেছেন। কিন্তু তিন সিনিয়র ব্যাটারের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। যার জেরে ভারতের স্কোর আটকে যায় ২৪০ রানে।

3 31

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর