Weather Update: কলকাতায় নামলো উষ্ণতার পারদ, আগামীদিনে আরও জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ফের নামলো পারদ। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার বেশ অনেকটাই কমলো রাজ্যের তাপমাত্রা। আজ সকাল থেকেই কলকাতার আকাশ কুয়াশাচ্ছন্ন ছিল। পাশাপাশি সারা দিন ধরে শহরের আকাশ আংশিক ভাবে মেঘে ঢাকা থাকবে বলে আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুনঃ গরু পাচারে টাকায় ভিন রাজ্যে সম্পত্তি কেনে কেষ্ট, দাবি ইডির 

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজকের আবহাওয়া সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। কিন্তু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু বেলা গড়ালে মেঘ সরবে না, এবং তারসঙ্গে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া বইবে। এই কারণে দিনের তাপমাত্রা আজ কমতে পারে।

কলকাতায় নামলো উষ্ণতার পারদ, আগামীদিনে আরও জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা
কলকাতায় নামলো উষ্ণতার পারদ, আগামীদিনে আরও জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা

আগামীকাল, শনিবার থেকে কমবে শীতের আমেজ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই পরিস্থিতি থাকবে সোম-মঙ্গলবার পর্যন্ত। বঙ্গোপসাগরে ঘনিয়ে ওঠা ঘূর্ণিঝড় ম্যান্ডোস চেন্নাই থেকে ৩২০ কিলোমিটার দূরত্বে রয়েছে। এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। ম্যান্ডোসের প্রভাব সবথেকে বেশি পড়ছে তামিলনাড়ুতে, পণ্ডীচেরিতে এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায়।

কলকাতায় নামলো উষ্ণতার পারদ, রাজ্যে কমলো তাপমাত্রা

winter 2ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি শুরু হয়েছে এই তিন রাজ্যের উপকূলে। তামিলনাড়ুর বেশ কিছু উপকূলের জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তবে, ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেই কনকনে শীত পড়তে চলেছে পশ্চিমবঙ্গে। বড়দিন এবং নতুন বছরে বাঙালি জমিয়ে শীত উপভোগ করতে পারবে বলেই দাবি হাওয়া অফিসের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত