Anubrata Mondal: গরু পাচারে টাকায় ভিন রাজ্যে সম্পত্তি কেনে কেষ্ট, দাবি ইডির  

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় গত ১১ অগাস্ট থেকে জেল হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। শুরু থেকেই অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির পরিমাণ দেখে নজর গিয়েছিল তদন্তকারী সংস্থাগুলির। বীরভূমের একাধিক জায়গায় কেষ্ট ও তাঁর পরিবারের সদস্যদের নামে যেমন সম্পত্তির হদিশ পাওয়া গেছে। এবার সম্পত্তির হদিশ মিলেছে রাজ্যের বাইরেও। জানা গেছে, গরু পাচারে টাকায় ভিন রাজ্যে সম্পত্তি কেনে কেষ্ট।

আরও পড়ুনঃ Visva Bharati University: ছাত্র আন্দোলনের জেরে বাতিল বিশ্বভারতীর সমাবর্তন! কাটছে না জটিলতা

সূত্রের খবর, গরু পাচারের টাকা দিয়ে অনুব্রত মণ্ডল ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে ফ্ল্যাট ও জমি কিনেছিল। ইডির আধিকারিকরা জানিয়েছেন, তদন্ত করতে নেমে তাঁরা জানতে পেরেছে ঝাড়খণ্ড ও বিহারে হাওয়ালার মাধ্যমে পাথরখাদানে টাকা বিনিয়োগ করেছেন তৃণমূল নেতা। এবিষয়ে রাজ্য সরকারগুলির সঙ্গে তদন্তকারী আধিকারিকরা কথা বলবেন।

গরু পাচারে টাকায় ভিন রাজ্যে সম্পত্তি কেনে কেষ্ট, অনুব্রতর বিরুদ্ধে উঠে এল একাধিক তথ্য 
গরু পাচারে টাকায় ভিন রাজ্যে সম্পত্তি কেনে কেষ্ট, অনুব্রতর বিরুদ্ধে উঠে এল একাধিক তথ্য

ইতিমধ্যেই গরুপাচার মামলায় তদন্তে নেমে একাধিক তথ্য হাতে পেয়েছেন ইডি। ইডির এই মুহুর্তে বীরভূমজুড়ে একাধিক জায়গায় সম্পত্তির হদিশ পেয়েছে। এমনকি অনুব্রত মণ্ডলের পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে তদন্ত করেছেন তদন্তকারী অফিসাররা। ইডির সন্দেহ গরু পচারের বিপুল টাকা দিয়ে সম্পত্তি কিনেছেন অনুব্রত।

Anubrata Mandal

উল্লেখ্য, এই মুহুর্তে আসানসোল আদালতে রয়েছেন অনুব্রত মণ্ডল। গত মাসেই তাঁকে আসানসোল আদালতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির অফিসাররা। তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আজই জেলের মেয়াদ শেষ হচ্ছে অনুব্রত মণ্ডল। এই মুহুর্র্তে দুই রাজ্যের শীর্ষ আদালতে আটকে রয়েছে অনুব্রত মামলার শুনানি। ফলত, আজ অনুব্রত মণ্ডলের জামিন নিয়ে ফের টানাপোড়েন শুরু হতে পারে।

গরু পাচারে টাকায় ভিন রাজ্যে সম্পত্তি কেনে কেষ্ট, অনুব্রতর বিরুদ্ধে উঠে এল একাধিক তথ্য 

গরু পাচারে টাকায় ভিন রাজ্যে সম্পত্তি কেনে কেষ্ট, অনুব্রতর বিরুদ্ধে উঠে এল একাধিক তথ্য 
গরু পাচারে টাকায় ভিন রাজ্যে সম্পত্তি কেনে কেষ্ট, অনুব্রতর বিরুদ্ধে উঠে এল একাধিক তথ্য

ইডি সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের পরিবার ও ঘনিষ্ঠদের এর আগে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী সংস্থা। সেই সমস্ত তথ্য ও বয়ানকে সামনে রেখেই আগামী দিনে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী সংস্থা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর