Visva Bharati University: ছাত্র আন্দোলনের জেরে বাতিল বিশ্বভারতীর সমাবর্তন! কাটছে না জটিলতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পৌষমেলার পর এবার বাতিল হল বিশ্বভারতীর সমাবর্তন। বিশ্বভারতীর পক্ষ থেকে বৃহস্পতিবার এমনটাই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ছাত্র বিক্ষোভের জেরে সমাবর্তন অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। প্রসঙ্গত এ বারের সমাবর্তন অনুষ্ঠানে আসার কথা ছিল প্রধান বিচারপতির। কিন্তু সমাবর্তন বাতিল হয়ে যাওয়ায় তা আর হচ্ছে না।

আরও পড়ুনঃ এসএসকেএমের রক্তপরীক্ষা নিয়ে অসন্তুষ্ট মমতা, উগরে দিলেন ক্ষোভ

বিবৃতিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানায়, ‘টানা ছাত্র আন্দোলনের জেরে ক্যাম্পাসের অবস্থা স্বাভাবিক নেই। উপাচার্য দু’সপ্তাহের বেশি গৃহবন্দি হয়ে আছেন। তিনি সমাবর্তনের প্রস্তুতিতে নজরদারি চালাতে পারছেন না। এই অবস্থায় ১১ ডিসেম্বরের সমাবর্তন আপাতত স্থগিত রাখা হচ্ছে।’

ছাত্র আন্দোলনের জেরে বাতিল বিশ্বভারতীর সমাবর্তন! কাটছে না জটিলতা
ছাত্র আন্দোলনের জেরে বাতিল বিশ্বভারতীর সমাবর্তন! কাটছে না জটিলতা

মঙ্গলবারই ছাত্র-বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে।উপাচার্যের গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারী পড়ুয়াদের একাংশ। মঙ্গলবারের পর বুধবারও উপাচার্য বিদ্যুত চক্রবর্তীর বাড়ির সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। একাধিক দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে পড়ুয়াদের একাংশ।

ছাত্র আন্দোলনের জেরে বাতিল বিশ্বভারতীর সমাবর্তন! আসছেন না সুপ্রিমকোটের প্রধান বিচারপতি

viswa 2উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন এখনও চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। উল্লেখ্য, প্রধান বিচারপতির থাকার জায়গা থেকে বিশ্বভারতীর পড়ুয়াদের ধর্নামঞ্চের দূরত্ব মাত্র ৩০ মিটার৷ ফলে প্রধান বিচারপতির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই বিশ্বভারতী কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে ১১ ডিসেম্বরের সমাবর্তন স্থগিত করে দেওয়ার কথা জানায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর