Weather Update: শহর থেকে উধাও হল শীত, একধাক্কায় অনেকটাই বাড়ল তাপমাত্রা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আচমকাই রাজ্যে নভেম্বর মাসে উধাও হয়ে গেল শীত। বাড়ছে তাপমাত্রা। ভোরের দিকে একটু ঠান্ডা লাগলেও বেলা বাড়তেই চড়চড়ে রোদ। রাতের দিকেও তেমন শীতের আমেজ নেই। আজ সকালে কলকাতায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি উপরে তাপমাত্রা। পশ্চিমের জেলা থেকে অন্য জেলায় তাপমাত্রা বেড়েছে সব জেলাতেই। জেলায় জেলায় অনেকটাই কমেছে ঠান্ডা।

আরও পড়ুনঃ নিয়োগ নিয়ে ফের অনিশ্চয়তা, স্থগিতাদেশ বাড়িয়ে দিল হাই কোর্ট

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে। ফলে ফের একবার মন খারাপ শীতপ্রিয় বাঙালির। উল্লেখ্য, গত শুক্রবারের পর থেকে ফের কিছুটা হলেও পারা পতন হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

শহর থেকে উধাও হল শীত, একধাক্কায় অনেকটাই বাড়ল তাপমাত্রা
শহর থেকে উধাও হল শীত, একধাক্কায় অনেকটাই বাড়ল তাপমাত্রা

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে রাজ্যের জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আবহাওয়া বদল হলেও উত্তরবঙ্গে পরিস্থিতি একই থাকবে। আপাতত কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। শীতের আমেজ থাকবে উত্তরবঙ্গে। বৃহস্পতি এবং শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর-পশ্চিম ভারতে। সেই পশ্চিমী ঝঞ্ঝার পর পার্বত্য এলাকায় হালকা আবহাওয়া পরিবর্তন হতে পারে।

শহর থেকে উধাও হল শীত, ৫ ডিগ্রি বাড়ল রাজ্যের তাপমাত্রা 

weather 1 5

উল্লেখ্য, আগামী চার-পাঁচ দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, কর্ণাটক, কেরালা, তামিল এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকাতে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে বৃষ্টি বাড়বে রবিবার থেকে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত