বাহিনী মোতায়েন করতে হবে৷ নির্দেশ কার্যকর করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল হাইকোর্ট৷ এরপরেই পরিস্কার হয়ে যায় রাজ্য এবং কমিশন শীর্ষ আদালতে যেতে পারে।
রাম নবমীর দিনে শোভাযাত্রাকে কেন্দ্র করে তুমুল অশান্তি শুরু হয় হাওড়ায়। শুধু তাই নয়, অশান্তি এত বেড়ে যায় যে, হাওড়া শিবপুর থানা এলাকায় গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠে। এরপরেই এই ঘটনায় হাইকোর্টের দারস্থ হয়েছিলেন বিরোধীদলের নেতা শুভেন্দু অধিকারী। তারপরেই এই মামলায় হাইকোর্ট NIA -কে তদন্তভারের নির্দেশ দেয়।
সেলিম মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন,” কখনও বিভিন্ন সমীক্ষার নামে, আবার কখনও দুয়ারে সরকারের নাম করে সমস্ত তথ্য তুলে দিচ্ছেন। কয়লা পাচার এবং সোনা পাচার থেকে আসলে নিজের ভাইপো আর তার বউকে বাঁচাতে গোটা রাজ্যে মানুষকে বাজি ধরে দিয়েছেন কেন্দ্রের কাছে৷’’
একসময় তিনি ছিলেন তৃণমূলের নেতা। গতবছর রাজীব বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে দিল্লি গিয়ে বিজেপিতে যোগদান করেন। তখন থেকেই শাসক দলের কড়া সমালোচক তিনি। কিন্তু তাঁরই ছবি কলকাতা পুলিশে দেখতে পেয়ে জনপ্রিয় অভিনেতা বললেন, বিস্মিত হয়েছি,মজাও পেয়েছি।
“কলকাতায় নথিভুক্ত একটি এফআইআর এর কারনে ইডি অফিসারদের হাজিরার জন্য নোটিস জারি করা হয়েছে।" তাঁর অভিযোগ অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে কয়লা কান্ডে তদন্ত করার কারনেই ইডি আধিকারিকদের চাপ দেয়া হচ্ছে।