নজরবন্দি ব্যুরো: রাম নবমীর দিনে শোভাযাত্রাকে কেন্দ্র করে তুমুল অশান্তি শুরু হয় হাওড়ায়। শুধু তাই নয়, অশান্তি এত বেড়ে যায় যে, হাওড়া শিবপুর থানা এলাকায় গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠে। এরপরেই এই ঘটনায় হাইকোর্টের দারস্থ হয়েছিলেন বিরোধীদলের নেতা শুভেন্দু অধিকারী। তারপরেই এই মামলায় হাইকোর্ট NIA -কে তদন্তভারের নির্দেশ দেয়।
আরও পড়ুন: Abhishek Banerjee: প্রচারে বেরিয়ে দলীয় অনুশাসন মনে করালেন অভিষেক! কি বললেন তিনি?
এবার হাইকোর্টের নির্দেশের পরেই তৎপর এনআইএ। রাম নবমীতে শিবপুর, রিষড়া, ডালখোলার অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের কাছে সমস্ত নথি চাইল NIA! এই ঘটনার তদন্ত করছিল সিআইডি। ইতিমধ্যেই NIA-এর পক্ষে থেকে সেই চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে, অশান্তির মামলার তদন্ত কীভাবে এগোবে, তা নিয়েও বৈঠক সেরে ফেলেছেন এনআইএ-র কলকাতা শাখার দায়িত্বপ্রাপ্ত ডিআইজি।

NIA সূত্রের খবর, নথি চাওয়া হয়েছে রাজ্য পুলিশের কাছ থেকে। কিন্তু এখনও পর্যন্ত ওই চিঠির কোনও উত্তর আসেনি রাজ্য পুলিশের তরফ থেকে। যদিও এই ইস্যুতে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে রাজ্য। সেক্ষেত্রে যদি রাজ্য পুলিশ উত্তর দেয় তাহলে কীভাবে তদন্ত এগোবে, আর যদি চিঠির উত্তর না দেয়, তাহলেই কোন পথে এগোবে তদন্ত, তা নিয়েই আলোচনা করা হবে বলেও জানা গিয়েছে।

প্রসঙ্গত, রাম নবমীর দিনে শোভাযাত্রাকে কেন্দ্র করে তুমুল অশান্তি শুরু হয় হাওড়ায়। শুধু তাই নয়, অশান্তি এত বেড়ে যায় যে, হাওড়া শিবপুর থানা এলাকায় গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক সহ একাধিক বিরোধীদলের নেতারাও। পাশাপাশি রাজনৈতিক প্রসঙ্গ টেনে একে অপরের নামে দোষারোপ করতে থাকেন দলীয় নেতারা।
হাইকোর্টের নির্দেশের পর তৎপর, সব তথ্য দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট

এপ্রসঙ্গে রাজ্য সরকারকে দোষ দিয়ে মুখ খুলেছিলেন বিরোধী দলনেতারা। অশান্তির ঘটনা পৌঁছায় হাইকোর্টে। এরপরেই অশান্তির ঘটনায়, এনআইএ-কে দিয়ে তদন্তের দাবিতে হাইকোর্টে আবেদন করেছিলেন শুভেন্দু অধিকারী। হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রামনবমীর ঘটনায় এনআইএ-কে সব তথ্য দেওয়ার নির্দেশ দেয়। আর সেই নির্দেশ মতোই এবার চিঠি দিল এনআইএ।



