নজরবন্দি ব্যুরোঃ হাইকোর্টে ফের মুখ পুড়ল রাজ্য সরকারের। পুলিশের নোটিশে স্থগিতাদেশ দিল দিল্লী হাইকোর্ট। যেদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ইডির অফিসে তলব করা হয়েছিল, সেই একইদিনে রাজ্যের পুলিশ ইডির অফিসারদের ডেকে পাঠিয়েছিল। যা নিয়ে মামলা হয় দিল্লী হাইকোর্টে। সেই মামলাতেই রাজ্য সরকারের পুলিশ কে কড়া নির্দেশ দিয়েছে দিল্লী হাইকোর্ট।
আরও পড়ুনঃ বগটুইয়ে নিহতদের পরিবারের ১০ জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী।


আজ দিল্লী হাইকোর্টের তরফে এক নির্দেশিকায় বলা হয়, রাজ্য পুলিশ কোনওভাবেই তলব করতে পারবে না ইডির অফিসারদের। সোমবার দিল্লি হাইকোর্টের বিচারপতি জসমিত সিং জানিয়েছেন, পশ্চিমবঙ্গ পুলিশের এই মামলায় জারি করা আগের সমনগুলি গত বছর হাইকোর্টের অন্য একটি বেঞ্চ স্থগিত করেছিল এবং এর বিরুদ্ধে কোনও আবেদন করা হয়নি। তাই, আদালত কোনও রায় না দেওয়া পর্যন্ত ফৌজদারি দণ্ডবিধির ১৬০ ধারা অনুযায়ী ইডিকে নোটিস জারি করা যাবে না।

উল্লেখ্য, রাজ্য পুলিশের তরফে ১৭ মার্চ একটি নোটিস পাঠানো হয়েছিল ইডির অফিসারদের। তার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে গিয়েছিল ইডি। ইডির পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু দিল্লী হাইকোর্টে বলেন, “কলকাতায় নথিভুক্ত একটি এফআইআর এর কারনে ইডি অফিসারদের হাজিরার জন্য নোটিস জারি করা হয়েছে।” তাঁর অভিযোগ অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে কয়লা কান্ডে তদন্ত করার কারনেই ইডি আধিকারিকদের চাপ দেয়া হচ্ছে।
ইডি অফিসারদের তলব করতে পারবে না পুলিশ, হাইকোর্টে জোর ধাক্কা রাজ্যের।



রাজ্য সরকারের পক্ষে আইনজীবী বিকাশ পাহওয়া যুক্তি দেন, “বর্তমান নোটিসটি আগের জারি করা নোটিসের থেকে আলাদা। রাজ্য পুলিশ ইডি অফিসারদের কলকাতায় ডাকার পরিবর্তে দিল্লিতে এসেছে। তারা বলতে পারে না যে রাজ্য পুলিশের পক্ষ থেকে ফোন করা যাবে না। এটি একটি অত্যন্ত গুরুতর বিষয়।” তিনি আদালতের পর্যবেক্ষনের প্রেক্ষিতে বলেন, স্থগিতাদেশ মানে মামলায় স্থগিতাদেশ নয়।







