নজরবন্দি ব্যুরোঃ বিনা মাস্কে ঘোরাঘুরি অব্যাহত, গতকাল নবান্নের নির্দেশিকার পরেও আজ মাস্ক ছাড়া ফুরফুরে মেজাজে ঘুরতে বেরিয়ে ছিলেন অনেকে। কেউ বাজারে ঘুরছিলেন, কেউবা রবিবাসরীয় আড্ডায় মজে ছিলেন। কারও আবার খেলাধুলার শখ! মোড়ের চা দোকানে আড্ডা তো স্বাভাবিক ভাবেই ছিল। পুলিশের নজর পড়তেই আর যায় কোথায়। একেবারে ধর তক্তা মার পেরেক স্টাইলে পুলিশ ধরল মাস্ক পরাল এবং গ্রেফতারও করল।
আরও পড়ুনঃ মমতার অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন, DM-SP চ্যাট ফাঁসে বিবৃতি কমিশনের।
ঘটনাস্থল শিলিগুড়ি শহর। ব্যাপক সংক্রমণে যখন কাঁপছে রাজ্য এবং দেশ তখন শিলিগুড়ি ব্যাস্ত আড্ডায়। ১-২ জন নয় এদিন মিশন মাস্ক চালিয়ে পুলিশ গ্রেফতার করেছে মাস্কহীন ফুরফুরে মেজাজের শতাধিক আড্ডাধারী কে। তাঁদের প্রথমে পাকড়াও করা হয়, পরে মাস্ক পরিয়ে গ্রেফতার করা হয়ে। কয়েকজন পালানোর চেষতা করেন। তবে লাভ হয়নি। সবাইকেই ধরে সোজা গ্রেফতার করে। বিনা মাস্কে ঘোরাঘুরি অব্যাহত রাখায় তাঁদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, শনিবার নতুন এক নির্দেশিকায় রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। নির্দেশিকায় বলা হয়েছে, “বাড়ির বাইরে বেরোনোর সময় মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক পরার পাশাপাশি শারীরিক দূরত্ববিধিও মেনে চলতে হবে। কেউ মাস্ক না পরলে বা সামাজিক দূরত্ববিধি না মেনে চললে পুলিশকে তাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নিতে বলা হয়েছে। কলকাতা ও রাজ্য পুলিশকে এই মর্মেই নির্দেশ দেওয়া হয় নবান্নের তরফে।
এদিকে রাজ্যে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১৬ হাজার, আজ সার্বিক ভাবে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৮৮৯ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৪৩ হাজার ৯৫০ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৮৮ হাজার ৮০০ জন। আজ করোনা কেড়ে নিল ৫৭ টি প্রাণ। যা নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ৯৪১ জনের। কমছে সুস্থতার হার, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৪০৭ জন।



