নজরবন্দি ব্যুরোঃ মমতার অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন, DM-SP চ্যাট ফাঁসে বিবৃতি দিল নির্বাচন কমিশন। BJP’র হয়ে কাজ করছে কমিশন! একথা বহুবার বলেছেন তৃনমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। কিন্তু সেকথা বলার সঙ্গে আরও একধাপ এগিয়ে গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছে, তাঁর কাছে আছে পর্যবেক্ষকদের ‘চ্যাট। ভোট মিটলেই সেসব নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তিনি। বোলপুরে সাংবাদিক বৈঠক থেকে একথা সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি।
আরও পড়ুনঃ সারা দেশে যে কোনো মূল্যে অক্সিজেন সরবরাহ করুক কেন্দ্র, আর্জি পুত্রহারা ইয়েচুরির
মমতার অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে পালটা বিবৃতি দিল কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন! কমিশনের কোন আধিকারিক এমন কাজ করেননি।
উল্লেখ্য,২ দিন আগে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বিস্ফোরক অভিযোগ করে বলেন, “কমিশন ফোন করে নির্দেশ দিচ্ছে আমাদের দলের নেতাদের নির্বাচনের আগে গ্রেফতার করে নিতে। আমার কাছে সব কিছুর হোয়াটসঅ্যাপ চ্যাট আছে। আমার কাছে যা প্রমাণ আছে, আমি ঠিক করেছি নির্বাচনের পরে সুপ্রিম কোর্টে আমি যাব।” এবং সেই প্রসঙ্গে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের সঙ্গে জেলা পুলিশ আধিকারিকদের একাংশের কথোপকথনের হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আনেন।
কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ এর আগেও তুলেছেন তিনি। কিন্তু গতকাল চ্যাট সামনে এনে জানিয়েদেন নিরপেক্ষ ও স্বচ্ছভাবে ভোট করানোর আবেদন জানাতে ভোট মিটলেই তিনি সুপ্রিম কোর্টে যাবেন সেসব নিয়ে। সঙ্গে তিনি এও বলেন, ”আমরা ২০১৬ সালেও সহ্য করেছি। এবারও দেখছি। এই ভোট হয়ে যাওয়ার পর আমরা দেশের সর্বোচ্চ আদালতে যাব। কমিশন যাতে নিরপেক্ষভাবে ভোট করায়, তার আবেদন জানাব। আমরা একটু বেশি মাথা নত করে ফেলেছি, একটু বেশি সম্মান দিয়ে ফেলেছি।”



