সারা দেশে যে কোনো মূল্যে অক্সিজেন সরবরাহ করুক কেন্দ্র, আর্জি পুত্রহারা ইয়েচুরির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সারা দেশে যে কোনো মূল্যে অক্সিজেন সরবরাহ করুক কেন্দ্র,  এই মর্মে  প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন সদ্য পুত্রহারা পিতা। হাতে গোনা কটা দিন, নিজের বড়ো ছেলেকে হারিয়েছেন তিনি। পুত্রকে শেষ বার দেখে দেশের স্বাস্থ্য পরিকাঠামো থেকে কেন্দ্র কোনো কিছুর বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেননি। বরং ধীরে ধীরে নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলেন, চরম সময়ে পাশে পেয়েছিলেন যাঁদের তাঁদের ধন্যবাদ জানাতে। তিনি CPM এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

আরও পড়ুনঃ করোনা চিকিৎসায় নার্সিংহোম গুলির থেকে ১৩৮৭ বেড অধিগ্রহণ করলো রাজ্য।

কয়েকদিন আগেই হারিয়েছেন পুত্র আশিষ কে। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন পেশায় সাংবাদিক আশিষ। কোভিড কারণে শরীরে দেখা দিয়েছিল একাধিক জটিলতা। গত ২২সে এপ্রিল ৩৪ বছর বয়সে প্রাণ হারিয়েছেন তিনি। পুত্র হারানোর খবর দেওয়ার পর তাঁকে শেষ বিদায় জানিয়ে এসেও একটি ট্যুইট করেছিলেন সীতারাম। পাশে থাকা সকলকে ধন্যবাদ জানিয়ে লিখেছিলেন, ‘দুপুরে বিকুকে শেষ বিদায় জানিয়ে এলাম। যাঁরা এই সময়ে আমার পাশে দাঁড়িয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ। যাঁরা এই অন্ধকারের মুখোমুখি হতে আমায় শক্তি জুগিয়েছেন তাঁদেরও ধন্যবাদ। আমি জানি আমি একা নই। এই মহামারী অসংখ্য মানুষের জীবন কেড়ে নিচ্ছে।’

Captureূূ

পেরিয়েছে কয়েকদিন। পুত্রকে হারিয়ে শোক বিহ্বল ইয়েচুরি চান না এই চরম সংকটের মুখে পড়ুন কোনো পিতা, কোনো পুত্র। তাই পুত্র হারানোর পর, বেদনা, কষ্ট এবং যন্ত্রণা নিয়ে  চিঠি পাঠিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গোটা ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এক চরম সংকটের মধ্যে। জায়গায় জায়গায় শেষ অক্সিজেন। অকূলান হাসপাতালের বেড। রাস্তায় বসে আছেন রোগী, অক্সিজেনের অভাবে থেমে যাচ্ছে প্রাণ, দেশের রাজধানীতে পার্কিং লটে জমা হচ্ছে প্যাকেট বন্দী মৃতদেহ।

Screenshot 2021 04 25 203951

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেকোন মূল্যে গোটা দেশে অক্সিজেন সাপ্লাইয়ের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন CPM এর সাধারণ সম্পাদক। সঙ্গে কোভিড মোকাবিলায় কেন্দ্রের উদাসীনতাকে কাঠ গড়ায় তুলেছেন তিনি। এই কঠিন বিপর্যয় এড়াতে তিনি চিঠি এবং ট্যুইটে লিখেছেন, তাঁর মতে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য কেন্দ্রকে প্রথমেই ২টি পদক্ষেপ নিতে হবে,যে কোনও মূল্যে সংগ্রহ করে সারা দেশের সব হাসপাতাল ও রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেনের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, সঙ্গে বিনামূল্যে এবং সার্বজনীন টিকাদান কর্মসূচির জন্য সমস্ত রাজ্য সরকারকে ভ্যাকসিন সরবরাহ করা।

সারা দেশে যে কোনো মূল্যে অক্সিজেন সরবরাহ করুক কেন্দ্র, আর্জি পুত্রহারা ইয়েচুরির। চিঠিতে আর্জি জানিয়ে তিনি আরও বলেছেন, প্রয়োজনে ভারতীয় টিকার উৎপাদন বাড়ানোর পাশাপাশি যে যে উৎস থেকে সম্ভব, সেই সেই উৎস টিকা আমদানি করুক। সঙ্গে ইয়েচুরির অনুরোধ জানিয়েছেন, দেশে টিকাকরণের জন্য অর্থের যাতে ঘাটতি না হয়, তা নিশ্চিত করতে সেন্ট্রাল ভিস্তা  প্রকল্প বাতিল করুক কেন্দ্র।

তাঁর অনুরোধ ওই প্রকল্প বাতিল করে টিকাকরণের জন্য কেন্দ্র ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করুক করোনা মোকাবিলায়। সঙ্গে প্রধান্মন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে তিনি লিখেছেন, “এই পরিস্থিতিতে সকলকে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার নৈতিক দায় প্রধানমন্ত্রীর। আপনি আমাদের সহযোদ্ধাদের অক্সিজেন এবং ভ্যাকসিন সরবরাহ করতে না পারলে, আপনার সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারাবে।”

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন