করোনা চিকিৎসায় নার্সিংহোম গুলির থেকে ১৩৮৭ বেড অধিগ্রহণ করলো রাজ্য।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনা চিকিৎসায় নার্সিংহোম গুলির থেকে ১৩৮৭ বেড অধিগ্রহণ করলো রাজ্য।  গোটা দেশের পরিস্থিতি ভয়ানক। প্রচন্ড খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের রাজধানীতে। হাসপাতালে বেড শেষ, অক্সিজেনের অভাবে থেমে যাচ্ছে একের পর এক মানুষের প্রাণ। পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে বাংলায়। অক্সিজেনের ঘাটতি এখনো প্রকট না হলেও একে একে শেষ হচ্ছে ভান্ডার। পরিস্থিতির মোকাবিলায় বেশ কয়েকদিন আগেই নবান্নের তরফ থেকে বৈঠকে জানানো হয়েছিল বাড়ানো হবে হাসপাতালের বেড।

আরও পড়ুনঃ করোনা কালের নির্বাচন, ভোট সপ্তমীতে পাহারায় থাকছে প্রায় ৮০ হাজার আধাসেনা

প্রয়োজনে হোটেল গুলিকে সংযুক্ত করা হবে হাসপাতাল গুলির সঙ্গে। করোনার দ্বিতীয় ঢেউয়ের কাছে মুখ থুবড়ে পড়েছে গোটা দেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে করোনা রোগীদের চিকিৎসার জন্য গোটা রাজ্য জুড়ে বেসরকারি নার্সিংহোম গুলি থেকে ১৩৮৭ টি বেড গ্রহণ করেছে রাজ্য সরকার। যার মধ্যে ৯১৭টি সাধারণ, ৩৭০টি সিসিইউ, ৯০টি এইচডিইউ এবং ১০টি এনআইসিইউ বেড।

করোনার উর্দ্ধমুখী সংক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলায় কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা। আর সেই কারণেই কলকাতা এবং শহর লাগোয়া কয়েকটি নার্সিংহোমের বেড অধিগ্রহণ করা হয়েছে সরকারের তরফ থেকে।এই তালিকায় আছে, পিয়ারলেস, আর এন টেগোর, মেডিকা, ফর্টিস, সিএমআরআই, বেলভিউ, ড্যাফোডিল, কলম্বিয়া এশিয়া সহ একাধিক বেসরকারি হাসপাতাল।

করোনা চিকিৎসায় নার্সিংহোম গুলির থেকে ১৩৮৭ বেড অধিগ্রহণ করলো রাজ্য, পরিস্থিতি সামাল দিতে কলকাতার পাশাপাশি উত্তর চব্বিশ পরগণার সাতটি বেসরকারি হাসপাতালের মোট ৩১১টি বেড  হাওড়ার দু’টি হাসপাতালের প্রায় ২৬০টি বেড, পশ্চিম বর্ধমানের একটি নামী বেসরকারি হাসপাতালেরও ২০০ বেড এবং দক্ষিণ চব্বিশ পরগণ, দার্জিলিং, মালদহ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতালের বেড করোনা রোগীদের জন্য অধিগ্রহণ করেছে সরকার৷ একই সঙ্গে শিশুদের চিকিৎসার জন্য ১০টি এনআইসিইউ বেডও নিয়েছে রাজ্য সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত