তবে বিশেষ আকর্ষণে থাকছে গোরক্ষপুরের আসনটি। সেখানে বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁকে চ্যালেঞ্জ করে নির্বাচনী ময়দানে নেমেছেন চন্দ্রশেখর আজাদ রাবণ। বিজেপির দূর্গ বলেই পরিচিত গোরক্ষপুরের প্রত্যেকটি আসনে জয় সুনিশ্চিত করতে মরিয়া অজয় মোহন বিস্ত।
গঙ্গা নদীর বয়ে যাওয়া ধারায় সঙ্গে বয়ে চলেচ্ছে নির্বাচনী পর্ব। পশ্চিমের চার পর্ব মেটার পর রবিবার অযোধ্যায় পঞ্চম দফার ভাগ্য নির্ধারণ। শেষের দিকে পূর্বাঞ্চলের লড়াই একটু কঠিন হবে বিরোধী পক্ষের জন্য।
চতুর্থ দফায় আরও কঠিন পরীক্ষার সম্মুখীন বিজেপি। উন্নাও-লাখিমপুর খেরি-রায়বেরেলি, ৫৯ আসনে তাঁদের লড়াই কংগ্রেস, সমাজবাদী পার্টি এমনকি মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টির বিরুদ্ধেও।
পশ্চিম প্রান্ত পেরিয়ে ক্রমাগত পূর্বের দিকে এগিয়ে চলেছে নির্বাচনী পর্ব। দুই দফাতেই সমাজবাদীর সেঞ্চুরি পার হয়েছে। দাবি করলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। তৃতীয় দফার নির্বাচনী পর্বের ঘোষণা করে দিলেন তিনি।
বৃহস্পতিবার উত্তরপ্রদেশে শুরু হয়েছে প্রথম দফার বিধানসভা নির্বাচন। ঠিক সেই সময়েই জামিন পেলেন কৃষক খুনে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশীষ মিশ্র। তা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে উত্তরপ্রদেশের প্রথম দফার নির্বাচন। ব্যাটেলগ্রাউন্ড উত্তরপ্রদেশ -এ প্রথম দফার নির্বাচনী পর্ব শুরু হচ্ছে একেবারে কৃষক আন্দোলনের ভূমি থেকেই। ৫৮ টি বিধানসভা নির্বাচনে প্রার্থী ৬০০ এর অধিক। সমস্ত কোভিড বিধি মেনেই শুরু হয়েছে নির্বাচনী পর্ব।