নজরবন্দি ব্যুরোঃ উত্তরপ্রদেশে চলছে ষষ্ঠ দফার নির্বাচন। এরই মধ্যে বারাণসীতে উপস্থিত হয়ে অখিলেশ যাদবের সমর্থনে প্রচার করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অখিলেশ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, বিজেপির হারের কথা মনে পড়ে গেছে। বিজেপি ভয় পাচ্ছে দাবী সমজাবাদী পার্টি সভাপতির।
আরও পড়ুনঃ SSC Notification: নিয়োগের দাবিতে নবান্ন অভিযান, কলেজ স্ট্রিটে ধুন্ধুমার, আটক বহুজন


এদিন অখিলেশ যাদব আরও বলেন, এই ভিড় দেখে মনে হচ্ছে ঐতিহাসিক জনসভা। মমতাকে দেখে হারের ভয় পাচ্ছে বিজেপি। বিজেপিকে বাংলায় হারিয়ে এখানে এসেছেন। এটা মানুষের নির্বাচন। মানুষ বিজেপিকে মাফ করবে না। বিজেপি মিথ্যবাদীর দল। বিজেপিকে সাফ করবে। সেটা পূর্বাঞ্চলের মানুষের উৎসাহ দেখেই মনে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এসে দলের মনোবল বাড়িয়েছে।
তিনি আরও বলেন, বিজেপি প্রত্যেক বিভাগে জিতে জোট আরও মজবুত করবে। যে উন্নয়নের জন্য কাজ করবে, বিজেপি ভাবতে পারবে না। উত্তরপ্রদেশে জোট সরকার আসবে সব মুছে যাবে। সৌন্দর্যায়নের নামে কাশীকে ভেঙে শেষ করে দিয়েছে বিজেপি। যে গ্রামকে দত্তক নিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতা সেই গ্রামেও বিজেপি হেরে গিয়েছে। কৃষকদের সঙ্গে অন্যায় হয়েছে।


মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, বিজেপির হার নিশ্চিত
বৃহস্পতিবার চলছে ষষ্ট দফার নির্বাচন। নির্বাচন চলছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গড়েও। পূর্বাঞ্চলের দাপট এখনও ধরে রাখতে মরিয়া বিজেপি। কিন্তু ছোট দলের সঙ্গে অখিলেশ যাদবের জোট বিজেপির জন্য কাজ শক্ত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।







