নজরবন্দি ব্যুরোঃ সময়ের সঙ্গে বদলাচ্ছে উত্তরপ্রদেশের রাজনৈতিক আবহাওয়া। চতুর্থ দফায় আরও কঠিন পরীক্ষার সম্মুখীন বিজেপি। উন্নাও-লাখিমপুর খেরি-রায়বেরেলি, ৫৯ আসনে তাঁদের লড়াই কংগ্রেস, সমাজবাদী পার্টি এমনকি মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টির বিরুদ্ধেও।
আরও পড়ুনঃ Weather Update : আগামীকাল থেকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা, কখন কোন জেলায়, দেখে নিন


বুধবার পিলভিট, লাখিমপুর খেরি, হারদোই, উন্নাও, লখনউ, রায়বারেলি, বান্দা এবং ফতেপুরের ৫৯ টি আসনে চলছে নির্বাচন। ২০১৭ সালের নির্বাচনে এই আসনগুলিতে ব্যাপক হাওয়া ছিল গেরুয়া ঝড়ের। ৫১ টি আসনে নিজেদের ঝুলিতে আনতে পেরেছিলেন মোদি-শাহরা। কিন্তু যোগী সরকারের শাসনকালে উন্নাও এবং লাখিমপুর খেরির ঘটনা হাওয়া বদল করতে পারে। এমনটাই ইঙ্গিত রয়েছে রাজনৈতিক মহলের।
অন্যদিকে, এবার লাখিমপুর খেরির নির্বাচনের হাওয়ার ওপর অনেকটাই নির্ভর করছে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ভবিষ্যৎ। নির্বাচনে পরাজিত হলে কী তাঁকে মন্ত্রীপদ থেকে সরানো হবে? সূত্রের খবর, কৃষক হত্যার ঘটনায় অভিযুক্ত অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্রকে নিয়ে বেজায় ক্ষুব্ধ কৃষকরা। তাই হাওয়া পরিবর্তন হওয়া স্বাভাবিক।


তবে পরিস্থিতির কথা মাথায় রেখে লাখিমপুর খেরির প্রত্যেকটি আসনে কোনও বদল আনেনি সমজাবাদী পার্টি এবং বিজেপি। বিশেষ নজরে থাকছে লখনউ। লখনউয়ের সরোজিনী নগরে মুখোমুখি লড়াই প্রাক্তন ইডি আধিকারিক রাজেশ্বর সিং, যিনি বিজেপির টিকিটে লড়ছেন। বনাম, সমাজবাদী পার্টির প্রার্থী প্রাক্তন আইআইএম অধ্যাপক অভিষেক মিশ্র।
উন্নাও-লাখিমপুর খেরি-রায়বেরেলি, গড় আগলাতে মরিয়া কংগ্রেসও
এছাড়াও একাধিক হেভিওয়েট প্রার্থীরাও এবার লড়াইয়ে শামিল হয়েছেন লখনউয়ের প্রতিটি আসনে। আইনমন্ত্রী ব্রিজেশ পাঠক লরাই করবেন সুরেন্দ্র সিং গান্ধীর বিরুদ্ধে। মন্ত্রী আশুতোষ টন্ডনের বিরুদ্ধে সরাসরি লড়াই অনুরাগ ভাদুরিয়ার। রায়বেরেলিতে প্রার্থী হয়েছেন কংগ্রেস থেকে বিজেপিতে আসা অদিতি সিং। সোনিয়া গান্ধীর গড়ে হাল ফেরাতে পারবে কংগ্রেস? ক্ষীণ আশা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।







