নজরবন্দি ব্যুরোঃ কয়েকদিনের মধ্যেই যে বঙ্গে ধেয়ে আসবে বৃষ্টি সে পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। আজ সকালে কুয়াশাচ্ছন্ন ভাব থাকলেও বেলা বাড়তেই পরিষ্কার হবে শহরের আকাশ। বর্তমানে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কিন্তু কাল থেকেই বদলে যাবে পরিস্থিতি। আগামী বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে গোটা রাজ্যে।
আরও পড়ুনঃ Suresh Raina : আইপিএল নয়, এবার বিদেশি লিগে সুরেশ রায়না


আবহাওয়াবিদদের মতে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘর্ষ দেখা দেওয়ায় বৃষ্টিতে ভিজতে পারে গোটা রাজ্য। সেকারণেই আগামীকাল থেকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে গোটা রাজ্যে। পাশাপাশি রয়েছে প্রতিবেশী দেশের উপর অবস্থান করা ঘূর্ণাবর্ত। যারফলে, আজ থেকেই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সংলগ্ন একাধিক জেলাতে।
আগামীকাল থেকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা, একনজরে জেনেনিন

তাই আগামীকাল থেকেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে একাধিক জেলায়। যারমধ্যে রয়েছে বাঁকুড়া,পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায়। পাশাপাশি হাল্কা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলী ও কলকাতায়। একইরকম ভাবে আগামী শুক্রবার থেকে বৃষ্টির ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে। বুধবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টি হলেও আগামীকাল থেকে তার প্রভাব পড়বে সব জেলাতেই।







