Suresh Raina : আইপিএল নয়, এবার বিদেশি লিগে সুরেশ রায়না

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আইপিএল প্রত্যেকবারেই নতুন কোন চমক দিয়ে যায়। সেটা নিলাম টেবিল হোক কিংবা মাঠের বাইশ গজ। ভাগ্য ফিরেছে অনেকের। নয়া প্রতিভার সাক্ষী থেকেছে গোটা দেশ। তবে এবার কিছুটা অন্যরকম। একদিকে যেমন শ্রেয়স-দীপকদের নিয়ে টানাটানি পড়ে গিয়েছে সমস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজির মধ্যে ঠিক তেমনভাবেই মহানিলামে অবিক্রিত থেকে গিয়েছে টুর্নামেন্টেরে বহু চেনা মুখ। যাদের মধ্যে রয়েছেন সুরেশ রায়নার মতো তারকারা।

আরও পড়ুনঃ এবার শিয়ালদহ থেকেও মিলবে মেট্রো, খসাতে হবে বাড়তি ভাড়া

আইপিএলের মঞ্চে চেন্নাই সুপার কিংসের জার্সিতে বহুদিন খেলেছেন দেশের এই ভরসাযোগ্য তারকা। একটা সময় দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছায়াসঙ্গী ও ছিলেন রায়না। এবার যেন তাকে নিয়েই অরুচি সকলের! আসন্ন মরশুমের নিলামে চায়না থালিকে নিতে বিডই করেনি সিএসকে। তবে শুধু সিএসকেই নয়, তাকে নিতে আগ্রহ প্রকাশ করেননি টুর্নামেন্টের কোনও দল।

আগেই আন্তর্জাতিক ক্রিকেট কে গুডবাই বলেছিলেন রায়না। তবে মন ছিল আইপিএলে। কিন্তু এবার  সেখানেও ব্রাত্য হলেন এই ভরসাযোগ্য ক্রিকেট তারকা। আর আইপিএল নয়।  তাহলে কি এবার বিদেশি লিগের দিকে ঝুঁকবেন রায়না? ঠিক তেমনই ইঙ্গিত দিচ্ছে নেটমাধ্যম। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বোর্ডের কাছে বিদেশি লিগে খেলার অনুমতি চাইতে চলেছেন তিনি।

আইপিএল নয়, বিদেশি লিগে অংশ নেবেন রায়না ?

Suresh Raina announces retirement dgtl - Anandabazar
আইপিএল নয়, এবার বিদেশি লিগে সুরেশ রায়না

কিন্তু বিসিসিআইয়ের নিয়ম অনুসারে, বিদেশি ক্রিকেট লিগে খেলার অনুমতি নেই কোনও ভারতীয় পুরুষ ক্রিকেটারের। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা একেবারেই পারেন না বিদেশের কোনও লিগে খেলতে। এমনকি পরবর্তী সময়ে যারা সেই আওতায় আসতে পারেন তাদের ও মেলেনা অনুমতি। তবে যুবরাজ সিং ব্যাতিক্রম। ভারতীয় ক্রিকেট টিম ও আইপিএলের পর কানাডিয়ান লিগে খেলার অনুমতি পেয়েছিলেন তিনি। এবারকি সেদিকেই হাঁটবেন রায়না? এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর