নজরবন্দি ব্যুরোঃ ভোটযুদ্ধে গা ঘামাচ্ছে উত্তরপ্রদেশ। গঙ্গা নদীর বয়ে যাওয়া ধারায় সঙ্গে বয়ে চলেচ্ছে নির্বাচনী পর্ব। পশ্চিমের চার পর্ব মেটার পর রবিবার অযোধ্যায় পঞ্চম দফার ভাগ্য নির্ধারণ। শেষের দিকে পূর্বাঞ্চলের লড়াই একটু কঠিন হবে বিরোধী পক্ষের জন্য। কারণ ২০১৪ সাল থেকে এই এলাকায় বইছে গেরুয়া ঝড়। তাতে কার্যত উড়ে গেছেন বিরোধীরা।
আরও পড়ুনঃ রাশিয়ার ইউক্রেনের উপরে হামলা নিয়ে ভারতের অবস্থান কি? জরুরী আলোচনায় মোদী
আমেঠি, রায়বেরেলি, সুলতানপুর, চিত্রকুট, প্রতাপগড়, প্রয়াগরাজ, গোন্দা এবং অয্যোধা জেলার ৬১ টি আসনে লড়াই হতে চলেছে। এই পর্বে অংশগ্রহণ করছেন ৬৯২ জন প্রার্থী। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অন্যতম কেশব প্রসাদ মৌর্য। এবার সিরাথু থেকে প্রার্থী হচ্ছেন উপমুখ্যমন্ত্রী। গতবারের পরে এবারেও গড় ধরে রাখা বিজেপির জন্য কড়া চ্যালেঞ্জ। কারণ তিনি লড়বেন অপনা দলের পল্লবী প্যাটেলের বিরুদ্ধে। রামপুর খাস থেকে প্রার্থী হচ্ছেন পরিষদীয় নেত্রী আরাধনা মিশ্র। রামপুর খাস কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি।

এছাড়াও আরও দুই হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং, নন্দ গোপাল গুপ্ত নন্দী। এলাহাবাদ পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন সিদ্ধার্থ নাথ সিং। বিশেষ নজরে থাকবে নির্দল প্রার্থী রঘুরাজ প্রতাপ সিং ওরফে রাজা ভাইয়া।

আগামীকাল সকাল ৭ টা থেকে শুরু হবে ভোটদান পর্ব। চলবে সন্ধে ৬ টা অবধি। প্রায় ২.২৪ কোটি মানুষ এবারের ভোট পর্বে অংশগ্রহণ করবেন। সমস্ত কোভিড বিধি মেনেই হবেই ভোট দান পর্ব। বাকি দুই দফার নির্বাচন হবে ৩ মার্চ এবং ৭ মার্চ। ১০ তারিখ ফল ঘোষণা।
রবিবার অযোধ্যায় পঞ্চম দফার ভাগ্য নির্ধারণ, এগিয়ে কে?

গতবার এই আসনগুলির মধ্যে অধিকাংশ আসনেই জয়লাভ করেছিল বিজেপি। সেই তুলনায় দাঁত ফোটাতে পারেনি কংগ্রেস। তবে গেরুয়া ঝড়ের হাওয়া বদলে কী এবার সাইকেলকে বেছে নেবে উত্তপ্রদেশের আমজনতা। নাকি পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ের মতো মসৃণ হবে বিজেপির জয়যাত্রা? সেটাই এখন দেখার।



