রাশিয়ার ইউক্রেনের উপরে হামলা নিয়ে ভারতের অবস্থান কি? জরুরী আলোচনায় মোদী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাশিয়া ইউক্রেনের উপরে হামলা এবং সেটা আজকের তিন দিনের মাথায় পরলো। এই অবস্থায় গোটা বিশ্বের বিভিন্ন দেশ ইউক্রেনে থাকা তাদের জনসাধারণকে বা নাগরিকদের দেশে ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আর এর মধ্যেই রাষ্ট্রসংযের রাশিয়ার উপ-দূত রোমান বাবুশকিন জানান, রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে বিশ্বের অন্যতম দায়িত্ববান দেশের ভূমিকা পালন করছে ভারত।

আরও পড়ুনঃ এত সহজে রাজধানী ছেড়ে দেবো না, বার্তা ইউক্রেন প্রেসিডেন্টের

বিশ্বের সাম্প্রতিক ঘটনাবলীর ক্ষেত্রে ‘স্বাধীন এবং ভারসাম্যমূলক’ অবস্থান নিয়েছে নয়াদিল্লি। সেইসঙ্গে তিনি জানিয়ে দেন, ভারত এবং রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে ইউক্রেন সংকটের কোনও প্রভাব পড়বে না। এই পরিস্থিতিতে আজ ইউক্রেন নিয়ে আলোচনা করতে আজ দুপুরে বৈঠকে বসছে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি।

উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত থাকবেন নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে। এছাড়াও আর্থিক বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক হবে।

রাশিয়ার ইউক্রেনের উপরে হামলা নিয়ে ভারতের অবস্থান কি? জরুরী আলোচনায় মোদী

প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন মহল থেকে রাশিয়ার আনুষ্ঠানিক নিন্দা করার জন্য ভারতের উপর চাপ বাড়ছে। ইউক্রেনে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান কী হবে এদিনের বৈঠকে তা নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর