কৃষক খুনে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে, জামিন দিল এলাহাবাদ হাইকোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে কৃষকদের গাড়িতে পিষে মারার ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশীষ মিশ্রকে জামিন দিল এলাহাবাদ হাইকোর্ট। 

আরও পড়ুনঃ SSC Group D: সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে রাজ্য, বরাত ফিরতে পারে ৫৭৩ জনের?

বৃহস্পতিবার উত্তরপ্রদেশে শুরু হয়েছে প্রথম দফার বিধানসভা নির্বাচন। ঠিক সেই সময়েই জামিন পেলেন কৃষক খুনে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশীষ মিশ্র। তা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।

অভিযোগ, ৩ অক্টোবর লাখিমপুর খেরিতে কেন্দ্রের তিন কৃষি আইনের প্রতিবাদে একটি সভা করে আসার সময় একটি এসইউভি দিয়ে কৃষকদের চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে আশীষ মিশ্রর বিরুদ্ধে। তারপর থেকেই অজয় মিশ্রকে কেন্দ্রীয় মন্ত্রক থেকে সরিয়ে দেওয়ার দাবীতে সরব হয়েছিলেন বিরোধীরা। এমনকি এনিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন কৃষকরা। কিন্তু তা করা হয়নি। বরং প্রথম দফার নির্বাচনে জামিন পেলেন আশীষ মিশ্র।

এর আগেও আশীষ মিশ্র জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু তাঁর আবেদন খারিজ করে দিয়েছিল আদালত। কিন্তু এবার তাঁকে জামিন দেওয়ায় রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে।

এই ঘটনা দুর্ভাগ্যজনক। কৃষক আন্দোলনের বিরুদ্ধে একজন বড় অপরাধীকে জামিন দেওয়া হল। এটা আদালতের রায়। আমি আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে কিছুই বলতে পারি না। কিন্তু আদালত সর্বদা ন্যায় প্রদান করে না। উত্তরপ্রদেশ সরকার সবকিছু দিয়ে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করেছে। এমনকি কোনও পদক্ষেপ নেয়নি। জানালেন সংযুক্ত কিষাণ মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য হান্নান মোল্লা।

কৃষক খুনে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে, এটা দুর্ভাগ্যের বিষয়, জানালেন এসকেএম নেতা 

কৃষক খুনে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে, এটা দুর্ভাগ্যের বিষয়, জানালেন এসকেএম নেতা 
কৃষক খুনে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে, এটা দুর্ভাগ্যের বিষয়, জানালেন এসকেএম নেতা

তিনি আরও বলেন, সুপ্রিম বিষয়টির ওপর হস্তক্ষেপ করে এসআইটি গঠন করে ঘটনার তদন্ত শুরু হয়েছিল। সেই এসআইটি ৫ হাজার পাতার একটি দীর্ঘ রিপোর্ট প্রকাশ করে। যেখানে ঘটনাকে চক্রান্ত বলা হয়েছিল। আজ উত্তরপ্রদেশে প্রথম দফার নির্বাচন। সেখানে এই রায় থেকে বোঝা গেল। বিজেপি এই ইস্যুকে নির্বাচনী প্রচারে ব্যবহার করবে। ব্রাহ্মণ ভোটের কথা মাথায় রেখেই এটা করেছে সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন