নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে উত্তরপ্রদেশের প্রথম দফার নির্বাচন। ব্যাটেলগ্রাউন্ড উত্তরপ্রদেশ -এ প্রথম দফার নির্বাচনী পর্ব শুরু হচ্ছে একেবারে কৃষক আন্দোলনের ভূমি থেকেই। ৫৮ টি বিধানসভা নির্বাচনে প্রার্থী ৬০০ এর অধিক। সমস্ত কোভিড বিধি মেনেই শুরু হয়েছে নির্বাচনী পর্ব।
আরও পড়ুনঃ UP Election Election: দিল্লি দখলের সেমিফাইনাল, কাল থেকে খেলা শুরু উত্তরপ্রদেশে


প্রথম দফার নির্বাচনে বিজেপির তরফে উল্লেখযোগ্য প্রার্থী হিসাবে রয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংইয়ের পুত্র পঙ্কজ সিং। নয়ডা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি। রয়েছেন উত্তরাখণ্ডের প্রাক্তন রাজ্যপাল বেবী রাণী মৌর্য। গ্রামীণ আগ্রা এলাকা থেকে প্রার্থী হয়েছেন তিনি। তবে বিজেপির জন্য প্রথম দফার নির্বাচন এতটা সহজ হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, এই এলাকায় এক বছর ধরে চলা কৃষক আন্দোলনের প্রভাব ব্যাপকভাবে পড়েছিল। এমনকি কয়েক হাজার কৃষক এই এলাকা থেকেই মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন জারি রেখেছিল।
নির্বাচন কমিশন সূত্রে খবর, উত্তরপ্রদেশের প্রথম দফার নির্বাচনে অংশগ্রহণ করছেন ২.২৭ কোটি মানুষ। শামলি, হাপুর, গৌতমবুদ্ধ নগর, মুজাফরনগর, মিরাট, বাঘপাত, গাজিয়াবাদ, বুন্দেলশহর, আগ্রা এবং মথুরা জেলায় শুরু নির্বাচন। প্রথম দফার ভোটেই কঠিন পরীক্ষার সম্মুখীন বিজেপি। গতবারের নির্বাচনে এই এলাকা থেকে ৪০ এর অধিক আসনে জয়লাভ করেছিল বিজেপি। কিন্তু এবার জাঠ অধ্যুষিত এলাকায় ভোট বিজেপির বিরুদ্ধে যেতে চলেছে এমনটাই অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সমাজবাদী পার্টি এবং আরএলডির জোট বিজেপির জন্য বড় চ্যালেঞ্জিং হবে। কারণ, মুসলিম এবং যাদব ভোট যেমন নিজেদের ঝুলিতে পুড়তে সক্ষম হবেন অখিলেশ, ঠিক তেমনিই জাঠ ভোট দখলের জন্য অখিলেশের ট্রাম্পকার্ড হবেন জয়ন্ত চৌধুরী।


ব্যাটেলগ্রাউন্ড উত্তরপ্রদেশ, শুরু থেকেই কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন বিজেপি

তবে এই নির্বাচনে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে কংগ্রেস। তবে প্রথম দফার ২০ টি আসনে বড় ফ্যাক্টর হবে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টিও। আগামী দিনে কার দখলে যাবে উত্তরপ্রদেশ? তার দিকে নজর শুরু আজ থেকেই।







