নজরবন্দি ব্যুরোঃ লোকসভা নির্বাচন বহু বাকি থাকলেও আগামীকাল থেকে শুরু হচ্ছে দিল্লি দখলের সেমিফাইনাল। মুখোমুখি লড়াই বিজেপি বনাম সমাজবাদী পার্টি। তৃতীয় ফ্যাক্টর হিসাবে উঠে আসছে কংগ্রেস। দেশের বৃহত্তম রাজ্য কার দখলে যাবে? ব্যাটেলগ্রাউন্ড উত্তরপ্রদেশ ঘিরে জল্পনা তুঙ্গে। প্রথম দফার নির্বাচনে লড়াই ৬২৩ জনের।
আরও পড়ুনঃ বিপুল জনপ্রিয় Tata Nexon ও Tata Punch, গাড়ি বিক্রিতে নয়া রেকর্ড গড়ল Tata Motors


নির্বাচন কমিশন সূত্রে খবর, উত্তরপ্রদেশের প্রথম দফার নির্বাচনে অংশগ্রহণ করছেন ২.২৭ কোটি মানুষ। শামলি, হাপুর, গৌতমবুদ্ধ নগর, মুজাফরনগর, মিরাট, বাঘপাত, গাজিয়াবাদ, বুন্দেলশহর, আগ্রা এবং মথুরা জেলায় শুরু নির্বাচন। প্রথম দফার ভোটেই কঠিন পরীক্ষার সম্মুখীন বিজেপি। কারণ, জাঠ অধ্যুষিত এলাকায় নির্বাচন রয়েছে। গত বছরের কৃষক আন্দোলনের খরা কাটিয়ে কতটা জমি ফিরে পাবে বিজেপি? তা দেখার রয়েছে। তবে আরএলডির হাওয়া ভালোই থাকবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
আগামীকাল সকাল ৭ টা থেকে শুরু হবে নির্বাচন। সন্ধে ৬ টা অবধি চলবে ভোটদান পর্ব। কোভিড পর্বে সমস্ত স্বাস্থ্য বিধি মেনে যাতে নির্বাচন হয় সেবিষয়ে আগে থেকেই সুনিশ্চিত করেছিল নির্বাচন কমিশন। নির্বাচনের দিনেও সেদিকে বিশেষ জোর কমিশনের তরফে।
দিল্লি দখলের সেমিফাইনাল, উত্তরপ্রদেশে প্রথমদফার নির্বাচন শুরু

যোগীর রাজ্যে একাধিক মন্ত্রী এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে। সেই তালিকায় রয়েছে শ্রীকান্ত শর্মা, সুরেশ রানা, সন্দীপ সিং, কপিল দেব আগরওয়াল, অতুল গর্গ, চৌধুরী লক্ষ্মী নারায়ন। তবুও সমাজবাদী পার্টি এবং আরএলডির জোটের বিরুদ্ধে লড়াই পসছিম উত্তরপ্রদেশে সহজ হবে না বলে মত রাজনৈতিক মহল। কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বঢরার নেতৃত্বে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এবারের নির্বাচনে উত্তরপ্রদেশে খরা কাটবে দেশের সবচেয়ে পুরাতন দলের? কাল থেকে খেলা শুরু উত্তরপ্রদেশে।









