তুরস্কে বৈঠকের পরেই চেরিনিহিভে এবং কিভে সেনা তৎপরতা কমানোর সিদ্ধান্ত রাশিয়ার। এই সিদ্ধান্ত নিয়ে বোকা বানানোর চেষ্টা করছে রাশিয়া। এমনটাই মনে করছে হোয়াইট হাউজ। আমেরিকার দাবী, এটা পুতিনের কৌশলগত বদল মাত্র। এর সঙ্গে যুদ্ধের তীব্রতা কমানোর বিন্দুমাত্র কোনও সম্পর্ক নেই।সারা বিশ্বের নজর ঘোরাতেই পুতিনের সিদ্ধান্ত বলে দাবী আমেরিকার।
যা দেখে ক্ষোভে ফুঁসছে ন্যাটো। তবে এক আন্তর্জাতিক সংবাদসংস্থার তরফে জানা গিয়েছে, এই লুটপাটের ঘটনা প্রথম নয়। গত মাসের ২১ মার্চ থেকেই নাকি খেরসন সহ পার্শ্ববর্তী অঞ্চল গুলিতে যথেচ্ছ লুটপাট চালাচ্ছে পুতিনের সেনা। শহরের অলিতে গলিতে জমেছে মৃতের স্তূপ। সেইসঙ্গে নাকি দেখা দিয়েছে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের সঙ্কট।
২৬ দিনের মাথায় পড়ল ইউক্রেনে রুশ হামলা। এখনও অবধি নিজেদের অবস্থান স্পষ্ট করেনি ভারত। বরং রাশিয়া নিয়ে ভারতের অবস্থান নড়বড়ে, তা দাবী করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার মিত্র দেশগুলি মতো ভারতের থেকে মার্কিন প্রেসিডেন্টের প্রত্যাশা ছিল তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নেবে।
গত কয়েকদিন ধরে ইউক্রেনের মারিওপোল বন্দর এলাকায় জাঁকিয়ে বসেছে রাশিয়া। জল, খাদ্যাভাবে বেঁচে থাকার কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু মারিওপোলকে রাশিয়ার হাতে তুলে দিতে নারাজ ইউক্রেন।