Russia-Ukraine War: ইউক্রেনকে গুঁড়িয়ে দেব, চরম হুঁশিয়ারি পুতিনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেনে রাশিয়ার অভিযান ৩০ দিন পার করেছে। এর মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনিস্কির শান্তির বার্তা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বারস্থ হন শান্তিদূত রোমান আব্রামোভিচ। সূত্রের খবর, চিঠি পড়েই পুতিন বলে ওঠেন জেলেনস্কিকে বলে দাও, ইউক্রেনকে গুঁড়িয়ে দেব।

আরও পড়ুনঃ ১লা এপ্রিল থেকে এই ফোন গুলিতে মিলবেনা হোয়াটসঅ্যাপ! দেখে নিন আপনার ফোন এই গুলি নয়তো

রাশিয়ার ব্যবসায়ী রোমান আব্রামোভিচ ইউক্রেনের শান্তি দূত হিসাবে নিয়োজিত রয়েছেন। দ্য টাইমস সংবাদমাধ্যম জানাচ্ছে, পুতিনের কাছে বার্তা পৌঁছে দিতেই উপস্থিত হন ওই ব্যক্তি। তাঁর কাজ ছিল ইস্তানবুল থেকে মস্কো উপস্থি৬ হয়ে পুতিনের হাতে সেই চিঠি তুলে দেওয়া। চিঠিতে আলোচনার আহ্বান জেলেনিস্কির তরফে জানানো হয়নি। বরং যুদ্ধের ক্ষয়ক্ষতি তুলে ধরা হয়েছিল।

Image

একাধিকবার দুই দেশের মধ্যে বৈঠকের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রোমান আব্রামোভিচ। মস্কো, কিভ, ইস্তানবুল ঘরে বেড়াচ্ছেন তিনি। একাধিকবার তুরস্কে মুখোমুখি বৈঠকে বসেছে রাশিয়া এবং ইউক্রেন। কিন্তু প্রতিবারেই কোনও ইতিবাচক ফলশ্রুতি দেখা যায়নি। বরং কিভ থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন চেলসি ফুটবল দলের মালিক। মনে করা হচ্ছে, তাঁর দেহে বিশ প্রয়োগ করা হয়েছে। এমনকি তাঁর ওপর পশ্চিমের দেশগুলির তরফে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউক্রেনকে গুঁড়িয়ে দেব, এখনও শান্তির বিপক্ষে পুতিন

ইউক্রেনকে গুঁড়িয়ে দেব, এখনও শান্তির বিপক্ষে পুতিন
ইউক্রেনকে গুঁড়িয়ে দেব, এখনও শান্তির বিপক্ষে পুতিন

মঙ্গলবার ফের বৈঠকে বসতে চলেছে রাশিয়া ইউক্রেন। তার আগে রুশ প্রেসিডেন্টের এই মন্তব্য বৈঠকের ক্ষেত্রে কতটা ইতিবাচক হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইউক্রেনের তরফে জানানো হয়েছে মারিওপোল এখন মৃতের স্তুপে পরিণত হয়েছে। বিদ্যুৎহীন দেশের একাধিক শহর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত