নজরবন্দি ব্যুরোঃ এন্ড্রয়েড মোবাইলে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ এর নাম হোয়াটসঅ্যাপ। কাউকে মেসেজ পাঠানো ভিডিও পাঠানোর সবথেকে ভরসাযোগ্য মাধ্যম এই অ্যাপ। হোয়াটসঅ্যাপ ছাড়া এন্ড্রয়েড ফোন এখন মূল্যহীন।
আরও পড়ুনঃ ‘অ্যামাজন থেকে বলছি’, সাবধান হন! অজান্তেই হারাতে পারেন জমানো পুঁজি


কিন্তু সমস্যা হচ্ছে আগামী ৩১শে মার্চের পর থেকে বহু মোবাইলেই মিলবেনা হোয়াটসঅ্যাপ পরিষেবা। একথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ঠিক কোন কোন মোবাইলে মিলবে না হোয়াটসঅ্যাপ। সংস্থা জানিয়েছে অ্যান্ড্রয়েড ও আইওএস গিয়ে আইওএস রয়েছে এমন অনেক ফোনেই আর পাওয়া যাবে না হোয়াটসঅ্যাপ এর পরিষেবা।

কিন্তু কেন? সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই অ্যাপ রাখতে গেলে ফোনে প্রতিনিয়ত অনেক আপডেট করতে হয়। তার জন্য দরকরা ওএস বা ওএস আপডেটেড ভার্সন। তাই যে ফোনে এই আপডেট ভার্সন পাওয়া যাবে না সেখানে মিলবে না হোয়াটসঅ্যাপ পরিষেবা।



এবার এক নজরে দেখে নিন কোন কোম্পানির কোন ফোনে পাওয়া যাবে না হোয়াটসঅ্যাপ পরিষেবা। দেখুন তো আপনার মোবাইল নিম্নলিখিত মোবাইল গুলির মধ্যে পড়ে কিনা।
১লা এপ্রিল থেকে এই ফোন গুলিতে মিলবেনা হোয়াটসঅ্যাপ! দেখে নিন আপনার ফোন এই গুলি নয়তো
LG Optimus F7, Optimus L3 II Dual, Optimus F5, Optimus L5 II, Optimus L5 II Dual, Optimus L3 II, Optimus L7 II Dual, Optimus L7 II, Optimus F6, LG Enact, Optimus L4 II Dual, Optimus F3, Optimus L4 II , Optimus L2 II and Optimus F3Q, Motorola Droid Razr, Xiaomi HongMi, Mi2a, Mi2s, Redmi Note 4G and HongMi 1s, Samsung Galaxy Trend Lite, Galaxy S3 mini, Galaxy Xcover 2 and Galaxy Core।








