নজরবন্দি ব্যুরোঃ ২৬ দিনের মাথায় পড়ল ইউক্রেনে রুশ হামলা। এখনও অবধি নিজেদের অবস্থান স্পষ্ট করেনি ভারত। বরং রাশিয়া নিয়ে ভারতের অবস্থান নড়বড়ে, তা দাবী করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার মিত্র দেশগুলি মতো ভারতের থেকে মার্কিন প্রেসিডেন্টের প্রত্যাশা ছিল তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নেবে। কিন্তু ভারত ভয় পাচ্ছে দাবী জো বাইডেনের।
আরও পড়ুনঃ তৃণমূল উপপ্রধানের মৃত্যুতে রণক্ষেত্র রামপুরহাট, ১০ জনের মৃতদেহ উদ্ধার


গত কয়েকদিন ধরে রাশিয়ার ইউক্রেন হামলার যেভাবে ন্যাটো এবং ইউরোপিয়ান সহ এশিয়ার দেশগুলির রাশিয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে, তাকে সমর্থন জানিয়েছেন জো বাইডেন। সমস্ত দিক থেকে রাশিয়াকে কোণঠাসা করার পরিকল্পনা নিয়েছে সমস্ত দেশগুলি।
সম্প্রতি ভারতের সঙ্গে কোয়াড সম্মলনে যুক্ত হয়েছে ভারত। সেখানে রাশিয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া এবং জাপান। কিন্তু রাশিয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি ভারত। মার্কিন প্রেসিডেণ্টের বক্তব্য, এখনও অবধি রাশিয়ার থেকে অশোধিত তেল ক্রয় করছে ভারত। ভারতের প্রতি আশা থাকলেও ভারত কিছুটা নড়বড়ে, ভয় পাচ্ছে। কিন্তু পুতিনের আগ্রাসন মোকাবিলার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী ছিল জাপান, এমনকী অস্ট্রেলিয়াও তাই। জানাচ্ছেন তিনি।
মার্কিন প্রেসিডেণ্টের দাবী, ন্যাটোর অন্তর্ভুক্ত সমস্ত দেশগুলিকে আলাদা করার পরিকল্পনা রয়েছে রাশিয়ার। কিন্তু রাশিয়ার সেই পরিকল্পনা বানচাল হয়েছে। বরং ইউক্রেন ইস্যুতে আরও ঐক্যবদ্ধ হয়েছে সমস্ত দেশগুলি।


রাশিয়া নিয়ে ভারতের অবস্থান নড়বড়ে, বিস্ফোরক বাইডেন

উল্লেখ্য, গত সপ্তাহেই ভারতের তরফে বলা হয়েছিল, জ্বালানির ৮৫ শতাংশ উৎপাদন হয় জ্বালানি তেলের মাধ্যমে। তাই বিশেষ শর্তসাপেক্ষে রাশিয়ার থেকে তেল কিনতে রাজি হয়েছে তাঁরা। কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, গত ২৪ দিন ধরে ইউক্রেনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রাশিয়ার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কত পরিমাণ তেলের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে তা খুব শীঘ্রই জানানো হবে।








